বিধানসভা ভঙ্গের বিজ্ঞপ্তি জারি, আপাতত রাষ্ট্রপতি শাসনের আওতায় বাংলা হ্য়তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ ৭ মে শেষ হতেই নিয়ম মেনে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল আর এন রবি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত পুরনো বিধানসভার আর কোনও কার্যকারিতা থাকে না।
ভোটে পরাজয়ের পরও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়ার অবস্থানেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যপালের এই নির্দেশের ফলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও তাঁর সরকারের মেয়াদ শেষ হয়ে গেল। ফলে বর্তমানে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের আওতায় চলে গেল।
নতুন সরকার গঠন এবং শপথ গ্রহণের পরই ফের বিধানসভার কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক মহলে এখন নজর, পরবর্তী সরকার গঠন এবং প্রশাসনিক পরিস্থিতি কোন দিকে এগোয় তার উপর।


