আন্তর্জাতিক মঞ্চে বাঙালি কন্যার জয়, অনুপর্ণা রায় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সেরা পরিচালক

Spread the love

পুরুলিয়ার তরুণী চিত্রপরিচালক অনুপর্ণা রায় (Anuparna Roy) আন্তর্জাতিক মঞ্চে নাম উজ্জ্বল করলেন। ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করেছেন তিনি। সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় X (পুরনো Twitter) হ্যান্ডেলে তাঁকে অভিনন্দন জানান।

মুখ্যমন্ত্রী লিখেছেন,
“আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক পান নি।”

অনুপর্ণার শিল্পজীবনের যাত্রা শুরু হয় কল্পনার বাইরে। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন না পেয়ে বাবা-মায়ের অনুপ্রেরণায় ইংরেজি শিক্ষক মামার কাছে পাঠানো হয় তাঁকে। মামা নীলোৎপল সিংহের হাত ধরে সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুপর্ণার আগ্রহ জন্ম নেয়।

২০২১ সালে তাঁর প্রথম ছবি ‘রান টু দ্যা রিভার’-এর শুটিং শুরু হয় পুরুলিয়ার পুঞ্চার ন’পাড়ায়। ২০২৩ সালে ছবিটি মুক্তি পায়। দ্বিতীয় ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ তাঁকে এনে দেয় আন্তর্জাতিক স্বীকৃতি। সোশ্যাল মিডিয়ায় অনুপর্ণা লিখেছেন,
“মামা মাই ফার্স্ট টিচার।”

পুরুলিয়া থেকে শুরু হওয়া এই যাত্রা বিশ্ব চলচ্চিত্রের দরজায় বাংলাদেশের গর্ব হয়ে উঠেছে। তাঁর ভবিষ্যত কর্মজীবনে নতুন সাফল্যের প্রত্যাশা মুখ্যমন্ত্রীর পাশাপাশি সকলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *