Bali-তে দুর্ঘটনা, মেরুদণ্ডে চোট! এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফিরলেন নুশরাত ভারুচা

বালিতে কাজের পাশাপাশি ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নুশরাত ভারুচা। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে চোট লেগেছে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে অভিনেত্রীকে। মুম্বইয়ের একটি হাসপাতালে নুশরাতকে অ্যাম্বুল্যান্স থেকে স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়ার…

Read More

তৃণমূলের টিকিটে রাজ্যসভা, এবার বিজেপির প্রার্থী—কোয়েল মল্লিককে ঘিরে নতুন সমীকরণ

জল্পনার অবসান। তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক মাসের মধ্যেই এবার বিজেপির রাজ্যসভা প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের খালি হয়ে যাওয়া রাজ্যসভা আসনের উপনির্বাচনে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। চলতি বছরের শুরুতেই তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন কোয়েল। ৬ এপ্রিল উচ্চকক্ষে সাংসদ হিসেবে শপথও নেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই বদলে…

Read More

‘শক’-এর শুটিংয়ে অন্তঃসত্ত্বা পরিণীতি, মা না হওয়াটাই ছিল আশীর্বাদ!

ওয়েব সিরিজে ডেবিউ করেছেন পরিণীতি চোপড়া। আর সেই প্রথম কাজের অভিজ্ঞতার সঙ্গেই জড়িয়ে রয়েছে এক গভীর আবেগের অধ্যায়। ‘শক’ সিরিজে এমন এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যার সদ্যোজাত সন্তান অপহৃত হওয়ার পর বছরের পর বছর ধরে তাকে খুঁজে বেড়াতে হয়। আশ্চর্যের বিষয়, এই কঠিন চরিত্রে অভিনয়ের সময় নিজের জীবনেও মাতৃত্বের এক নতুন অধ্যায়ের শুরু…

Read More

মুশতাক খানের প্রয়াণ, ৫৬-তেই থামল বলিউডের পরিচিত মুখের পথচলা

হিন্দি সিনেমার পরিচিত অভিনেতা মুশতাক খান আর নেই। মাত্র ৫৬ বছর বয়সে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রমহলে। দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে পার্শ্বচরিত্রে অভিনয় করেও দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছিলেন তিনি। কমেডি থেকে শুরু করে নানা ধরনের চরিত্র—নিজস্ব অভিনয়শৈলী ও স্বতন্ত্র টাইমিং দিয়ে মুশতাক খান প্রতিটি ভূমিকাতেই নিজের ছাপ রাখতেন। বড় তারকার ভিড়ে…

Read More

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা ছবির সম্মান ‘Article 370’-এর, দাদাসাহেব ফালকে পেলেন অনন্ত নাগ

গুজরাটের একতা নগরে মঙ্গলবার অনুষ্ঠিত হল ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সাম্প্রতিক বছরগুলিতে দিল্লির বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠান হয়ে এলেও এবারই প্রথম অন্য কোনও রাজ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজন করা হল। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলচ্চিত্র শিল্পের সামাজিক প্রভাবের কথা তুলে ধরে শিল্পীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে…

Read More

রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি প্রয়াত, ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস

মঙ্গলবার দুপুরে প্রয়াত হলেন অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারের পক্ষ থেকে এই দুঃসংবাদ জানানো হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাঁরা কৃষ্ণা মুখার্জির প্রয়াণের খবর জানাচ্ছেন। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। শোকের আবহে পরিবারের ব্যক্তিগত…

Read More

‘দুই থেকে তিন’—সোহিনী-শোভনের ঘর আলো করে এল রাজপুত্র, বাবা-মা হলেন টলিপাড়ার জনপ্রিয় জুটি

রবিবারের সকালেই জীবনের সবচেয়ে বড় সুখবর পেলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম নিল তাঁদের প্রথম সন্তান। মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এবার আর শুধু দু’জনের সংসার নয়। সোহিনী ও শোভনের জীবনে যোগ হল নতুন এক সদস্য। আর সেই নতুন অতিথি হল পুত্রসন্তান।…

Read More

দ্বিতীয়বার মা দীপিকা পাড়ুকোন, রণবীরের ঘরে এল নতুন অতিথি! বড় দিদি হলেন দুয়া

অবশেষে অপেক্ষার অবসান। দ্বিতীয়বার বাবা-মা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার, ১৯ সেপ্টেম্বর তাঁদের ঘরে এসেছে কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট পায়ের ছাপের ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন তারকা দম্পতি। পোস্টে লেখা ছিল, “Welcome Baby Girl! 19|9|2026”। সঙ্গে ছিল দীপিকা, রণবীর এবং তাঁদের প্রথম সন্তান দুয়ার নাম। অর্থাৎ, ২০২৪ সালে জন্মানো দুয়া এবার বড় দিদি।…

Read More

অন্তঃসত্ত্বা সামান্থার সাধে এল আধ্যাত্মিক চমক! ‘দেবী’ রূপে পূজিতা নায়িকা

মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় থাকা অভিনেত্রী এবার নিজের সাধের অনুষ্ঠানের একাধিক ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। তবে শুধু সাজগোজ কিংবা পারিবারিক মুহূর্ত নয়, এই অনুষ্ঠানের নেপথ্যে থাকা এক বিশেষ শ্রীবিদ্যা রীতির কথাও বিস্তারিতভাবে জানিয়েছেন সামান্থা। ছবিগুলিতে হবু মায়ের মুখে মাতৃত্বের…

Read More

২০ বছরের দাম্পত্যে ফের ‘বিয়ে’ সূরিয়া-জ্যোতিকার, মুম্বইয়ের ছোট্ট বাড়িতেই নাকি বেশি শান্তি

তামিল ছবির অন্যতম জনপ্রিয় দম্পতি সূরিয়া ও জ্যোতিকার দাম্পত্যের ২০ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে তুলতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ইয়টে বসেছিল অন্তরঙ্গ আয়োজন। সেখানেই ফের একবার বিয়ের প্রতিশ্রুতি বা vow renewal-এর মাধ্যমে নতুন করে নিজেদের সম্পর্ক উদ্‌যাপন করেন তাঁরা। জ্যোতিকা এই অনুষ্ঠানকে আদর করে বলেছেন, তাঁদের সম্পর্কের ‘সিক্যুয়েল’। ২০ বছরের…

Read More