মোদির ইজরায়েল সফরের পরই ইরানে হামলা, কংগ্রেসের বিস্ফোরক প্রশ্ন— “ভারত কার পাশে?”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–র সাম্প্রতিক ইজরায়েল সফরের পরই ইরানের উপর হামলার ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সরব হল কংগ্রেস। মধ্যপ্রাচ্যে ভারতের দুই কৌশলগত অংশীদার— ইরান এবং ইজরায়েল—এর সংঘাতের আবহে সরাসরি প্রশ্ন তুলেছে বিরোধী শিবির, “ভারত কার পক্ষে?” কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান পবন খেড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রী…

Read More

বাফটা জয়ের পর দেশে ফিরছে ‘বুং’, ৬ মার্চ সারা ভারতে মুক্তি

৭৯তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারের আসরে নতুন ইতিহাস গড়েছে ভারতীয় ছবি ‘বুং’। প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির এই ছবি সেরা ছবির সম্মান অর্জন করে বিশ্ব চলচ্চিত্রমহলে আলোড়ন তুলেছে। একাধিক আলোচিত বিদেশি ছবিকে পিছনে ফেলে এই সাফল্য ভারতীয় চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত হয়ে উঠেছে। পরিচালনা ও কাহিনি রচনায় রয়েছেন লক্ষ্মীপ্রিয়া দেবী। আন্তর্জাতিক স্বীকৃতির পর এবার…

Read More

সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে সাংসদ, পাকিস্তানে আটক মৎস্যজীবীদের পরিবারের পাশে বাপি হালদার—প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে

রবীন্দ্রনাথ মন্ডল (দক্ষিণ ২৪ পরগনার ) নামখানার নাদাভাঙার তিন মৎস্যজীবী পাকিস্তানের জেলে আটক থাকার ঘটনায় সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তাঁদের

Read More

এবার মেয়েদের বিশ্বকাপ! কবে ভারত বনাম পাকিস্তান?

  ছেলেদের বিশ্বকাপ শুরু হলেই বিশ্বকাপের ময়দানে মেয়েরা। ২ নভেম্বর ২০২৫। প্রথম মহিলা বিশ্বকাপ আসে ভারতে। হরমনপ্রীত কউর এবং স্মৃতি মান্দনার নেতৃত্বে। এবার সামনে টি ২০ বিশ্বকাপ। চলতি বছর ১২ জুন প্রথম ম্যাচ। ভারতের প্রথম ম্যাচ ১৪ জুন রবিবার। মুখোমুখি ভারত পাকিস্তান। এরপর ৪ টি ম্যাচ রয়েছে ভারতের। ভারতের বিশ্বকাপ সূচি: ১) ভারত বনাম পাকিস্তান…

Read More

জল্পনার ইতি, সেনাপ্রধান পদে বহাল ওয়াকার-উজ-জামান—তারেকের কৌশলী সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সামরিক বাহিনীতে বড়সড় রদবদলের উদ্যোগ নিলেন তারেক রহমান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও নতুন নিয়োগ করা হয়েছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সেনাপ্রধান পদে বহাল থাকলেন ওয়াকার-উজ-জামান। ওয়াকার-উজ-জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র আত্মীয় হিসেবে পরিচিত। তাই সরকার পরিবর্তনের পর তাঁর পদে থাকা নিয়ে রাজনৈতিক…

Read More

ইউনুস-পরবর্তী বাংলাদেশে সেনা ভূমিকায় বড় পালাবদল! দিল্লি-যোগে নতুন সমীকরণের ইঙ্গিত

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের আবহে এবার সেনাবাহিনীতেও বড় রদবদল। মহম্মদ ইউনুসের বিদায়ের পর থেকেই প্রশাসনিক ও কূটনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। সেই ধারাবাহিকতায় রবিবার গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। সেনার একাধিক শীর্ষপদে বদল ঘিরে ঢাকায় শুরু হয়েছে জোর চর্চা। সেনা সদর দপ্তরের ঘোষণা অনুযায়ী, নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল…

Read More

ট্রাম্পের শুল্কে সুপ্রিম কোর্টের ধাক্কা, স্থগিত ভারত-আমেরিকা বাণিজ্য বৈঠক

মার্কিন রাজনীতিতে বড় ধাক্কা! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শুল্কনীতি বেআইনি বলে ঘোষণা করল আমেরিকার সুপ্রিম কোর্ট। শুধু রায়ই নয়, ভারত-সহ একাধিক দেশের উপর বসানো তাঁর সব শুল্ক কার্যত খারিজ। আর এই সিদ্ধান্তের জেরেই তৈরি হল নতুন কূটনৈতিক টানাপোড়েন। রায়ের ঠিক পরেই স্থগিত হয়ে গেল ভারত-আমেরিকার বহু প্রতীক্ষিত বাণিজ্য বৈঠক। সোমবার আমেরিকায় বসার কথা ছিল দু’দেশের প্রতিনিধিদের।…

Read More

এআই সম্মেলনে বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে তোপ মোদির, ‘আন্তর্জাতিক মঞ্চে নগ্ন রাজনীতি’

দিল্লিতে আয়োজিত এআই সম্মেলনে যুব কংগ্রেসের বিক্ষোভকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে, তা আরও উসকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মিরাট-এ এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। মোদির কথায়, ভারত যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈশ্বিক পরিসরে বড় পদক্ষেপ…

Read More

নামখানার তিন মৎস্যজীবী পাকিস্তানের জেলে আটক, তিন বছরেও মুক্তি অনিশ্চিত—চিন্তায় পরিবার, কূটনৈতিক উদ্যোগের দাবি

    রবীন্দ্রনাথ মন্ডল (নামখানা). ২৪ পরগনার নামখানার তিন মৎস্যজীবী পাকিস্তানের জেলে আটক থাকার ঘটনায় প্রায় তিন বছর কেটে গেলেও তাঁদের মুক্তি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাস নাগাদ আরব সাগরে মাছ ধরতে গিয়ে পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন নাদাভাঙা এলাকার বাসিন্দা তপন মহাপাত্র (৫০), কাশীনাথ মণ্ডল (৫৮)…

Read More

জয় এলো ১০ বছর পর

জয় এলো ১০ বছর পর   নিজস্ব সংবাদদাতা: বিদেশের মাটিতে জিতলো ভারত। তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১০ বছর পর। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি তৃতীয় ম্যাচে নেমেছিলেন হরমনপ্রীতের মেয়েরা। ব্যাটে বলে সমানতালে অ্যাডিলেডের মাটিতে অজিদের উড়িয়ে দিল ভারত। ১৭৭ রানের টার্গেটে ১৬৯ করে নং উইকেটে থেমে যায় মলিনেক্সের মেয়েরা।   ৩ টি করে…

Read More