রাজপথের বিপ্লব থেকে ব্যালটের ধাক্কা: বাংলাদেশ ভোটে মুখ থুবড়ে ছাত্রদের এনসিপি

রাজপথ কাঁপিয়েছিল যে তরুণ মুখগুলো, ব্যালট বাক্সের সামনে এসে যেন থমকে গেল তাদের ঝড়। বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচনে ফলাফল প্রকাশের পর স্পষ্ট—আন্দোলনের আবেগ আর ভোটের অঙ্ক এক জিনিস নয়। ২৯৯ আসনের মধ্যে ঘোষিত ফল অনুযায়ী ২০৯টি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের শীর্ষ নেতা তারেক রহমান-এর নেতৃত্বে কার্যত একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে তারা। অন্যদিকে…

Read More

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়? বিএনপির জয়ের পর উষ্ণ বার্তা মোদি-তারেক ফোনালাপে

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, ভারত-বিরোধী সুর এবং কূটনৈতিক টানাপোড়েনের আবহের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন করে ঢাকা-দিল্লি সম্পর্ক ঘিরে জল্পনা শুরু হয়েছে। ক্ষমতায় আসতে চলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই স্পষ্ট করেছে, তারা প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী। ফল ঘোষণার পরই কূটনৈতিক সৌজন্যের ছবি সামনে আসে। ভারতের…

Read More

বাংলাদেশে ‘বিশ্বাসযোগ্য’ ভোট? দিল্লির কূটনৈতিক বার্তা ঘিরে নতুন প্রশ্ন

বাংলাদেশের নির্বাচন শেষ হতেই বিতর্কের ঝড়। সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা ৩০—ভোটগ্রহণ শান্তিপূর্ণ বলেই প্রশাসনের দাবি। প্রাথমিক হিসাবে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। কিন্তু এই সংখ্যাই কি ‘বিশ্বাসযোগ্য’ গণতন্ত্রের প্রমাণ? প্রশ্ন উঠছে দেশ-বিদেশে। ভোট মিটতেই দিল্লির সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, ভারত “অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের” পক্ষেই…

Read More

চাপেই নতি ইসলামাবাদ? বয়কটের হুমকি ভেঙে ভারত-পাক টি-২০ মহারণে নামতে পারে পাকিস্তান

আন্তর্জাতিক ক্রিকেটের চাপে অবশেষে ব্যাকফুটে পাকিস্তান—এমনটাই ইঙ্গিত দিচ্ছে ক্রিকেটমহল। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের যে হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা টিকবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। আইসিসি সূত্রের খবর, পাকিস্তানের ‘ফোর্স ম্যাজুর’ যুক্তি কার্যত খারিজের মুখে। ফলে আর্থিক ক্ষতি, আইনি জটিলতা এবং ক্রিকেটদুনিয়ায় একঘরে হয়ে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধেই মাঠে…

Read More

মালয়েশিয়ার মাটিতে ইতিহাসের ছোঁয়া, নেতাজির স্মৃতিতে নতজানু মোদি

কূটনীতি আর বাণিজ্যের আলোচনার ফাঁকেই মালয়েশিয়ার মাটিতে ইতিহাসকে ছুঁয়ে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরের শেষ দিনে রবিবার তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সেই সঙ্গে আজাদ হিন্দ ফৌজের জীবিত ইতিহাস, প্রবীণ যোদ্ধা জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। নেতাজির ডাকে সাড়া দিয়ে যাঁরা অস্ত্র তুলে নিয়েছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, জয়রাজ রাজা…

Read More

আরসিবি বিক্রি হচ্ছে? গ্লেজার পরিবারের ১৬,৩০০ কোটির প্রস্তাবে তুঙ্গে জল্পনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ক্রিকেট মহলে আচমকা এমন এক খবর ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তে বদলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আলোচনার গতিপথ। সূত্রের দাবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক আব্রাম গ্লেজার। আর এই আগ্রহের পিছনে রয়েছে বিশাল অঙ্কের দরপত্র—১.৮ বিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৩০০ কোটি টাকা। আইপিএলের সবচেয়ে আলোচিত…

Read More

ইসলামাবাদে মসজিদের সামনে আত্মঘাতী হামলা, ৬৯ মৃত: ভারতকে দোষ পাকিস্তানের, কড়া জবাব দিল দিল্লি

ইসলামাবাদে মসজিদের বাইরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত পাকিস্তান। এখনও পর্যন্ত এই ঘটনায় অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ১৬৯ ছাড়িয়েছে। শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে আচমকা বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শহরজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয় ইসলামাবাদ…

Read More

দাপুটে ফাইনাল, বিশ্বসেরা ভারতের অনূর্ধ্ব-১৯—ইংল্যান্ডকে ১০০ রানে উড়িয়ে ষষ্ঠবার ট্রফি

হারারে স্পোর্টিং ক্লাবের সবুজে যেন আগুন ধরাল ভারতীয় কিশোররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগেই শক্তিশালী ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এই নিয়ে ষষ্ঠবার বিশ্বসেরার মুকুট উঠল ভারতের মাথায়—আর ফাইনালটা রইল বৈভব সূর্যবংশীর ব্যাটে লেখা এক স্বপ্নের গল্প হয়ে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। শুরুটা মসৃণ হয়নি—সেমিফাইনালে সেঞ্চুরিয়ান অ্যারন…

Read More

মুখে বলের আঘাতে রক্তাক্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস ফের চোটের ধাক্কায়। এবার মাঠে ম্যাচ চলাকালীন নয়, বরং অনুশীলনের সময়ই ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এই অলরাউন্ডার। একটি ক্রিকেট বল আচমকা এসে সজোরে মুখে লাগতেই রক্তাক্ত অবস্থায় দেখা যায় স্টোকসকে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে সতীর্থদের মধ্যে। ঘটনার পর স্টোকস নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়…

Read More

যোগের পর আয়ুর্বেদ: বাজেট ২০২৬-এ ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতির গ্লোবাল রোডম্যাপ

বিশ্বজুড়ে চিকিৎসা পর্যটনের দৌড়ে ভারতকে সামনে আনতেই স্বাস্থ্যনীতিতে বড়সড় বাজি ধরল মোদি সরকার। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে একদিকে যেমন জীবনদায়ী ওষুধের দাম কমানোর ঘোষণা, তেমনই অন্যদিকে ভারতের প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরার স্পষ্ট রূপরেখা পেশ করল কেন্দ্র। বাজেট অনুযায়ী, আধুনিক চিকিৎসা পরিকাঠামোর পাশাপাশি এবার প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আয়ুর্বেদ। এমসের ধাঁচে দেশে তৈরি…

Read More