অভিষেককে পুরসভার নোটিস, কালীঘাট-হরিশ মুখার্জি রোডের বাড়ির প্ল্যান তলব

কলকাতা পুরসভার নোটিস এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। সূত্রের খবর, কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ি নিয়ে ৪০১ ধারায় নোটিস পাঠানো হয়েছে। পুরসভার প্রশ্ন, যাবতীয় নিয়ম মেনে তৈরি হয়েছে কি না ওই জোড়া বাড়ি। কোনও অতিরিক্ত নির্মাণ করা হয়ে থাকলে তার অনুমতি নেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে…

Read More

বুলডোজার রাজনীতি নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার, বললেন ‘গরিবের উপর চলছে অত্যাচার’

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেআইনি নির্মাণ ও দখলদারির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায় বুলডোজার অভিযান চালানো হয়েছে। হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বর থেকেও সরানো হয়েছে বহু হকার ও অস্থায়ী দোকান। এই পরিস্থিতিতে এবার সরাসরি বিজেপি সরকারকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে সোশাল মিডিয়ায় বিস্ফোরক…

Read More

শিয়ালদহ স্টেশন চত্বর হকারমুক্ত, স্বস্তিতে নিত্যযাত্রীরা

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলে গেল শিয়ালদহ রেল স্টেশন চত্বরের ছবি। ১ নম্বর থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মের সামনের এলাকা এখন পুরোপুরি হকারমুক্ত। শিয়ালদহ ডিভিশনের দাবি, সাধারণ মানুষের চলাফেরার সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্টেশন লাগোয়া এলাকায় একের পর এক অবৈধ স্টল গজিয়ে ওঠার অভিযোগ ছিল। তৃণমূল আমলে ইউনিয়নের দাপটে স্টেশন চত্বর ঘিঞ্জি…

Read More

টুটু বোসকে শ্রদ্ধার ডার্বিতে হতাশার ফুটবল, গোল মিসের মহড়ায় ড্র ইস্ট-মোহন ম্যাচ

সদ্যপ্রয়াত টুটু বোস-কে শ্রদ্ধা জানিয়েই শুরু হয়েছিল মর্যাদার ডার্বি। কিন্তু মাঠের লড়াইয়ে সেই আবেগের প্রতিফলন আর দেখা গেল কোথায়! যেন দুই প্রধানের ফুটবলাররা জয়ের জন্য নয়, শুধুই সৌহার্দ্যের বার্তা দিতেই নেমেছিলেন মাঠে। একের পর এক সহজ সুযোগ নষ্ট, ভুল পাস, এলোমেলো ডিফেন্স— সব মিলিয়ে ডার্বির উত্তেজনার চেয়ে হতাশাই ছিল বেশি। তবে দুই গোলকিপারের দুরন্ত সেভ…

Read More

আর জি করে গিয়ে বিস্ফোরক অভিজিৎ! ‘সীমা পাহুজাকেও তদন্তের আওতায় আনা হোক

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় এবার সরাসরি সিবিআইয়ের তদন্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার আর জি কর হাসপাতালে গিয়ে তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এমনকি তাঁর দাবি, প্রয়োজন হলে সীমা পাহুজাকেও তদন্তের আওতায় আনা উচিত।…

Read More

গেরুয়া চাপে অস্বস্তিতে তৃণমূল! জেলাপরিষদ সদস্যদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে মমতা

রাজ্যে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব এবং সংগঠনের ভিতরে নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। সেই আবহেই রবিবার জেলাপরিষদের সদস্যদের কালীঘাটে তলব করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিভিন্ন জেলায় হওয়া সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে একাধিক জেলাপরিষদ সদস্য ও কর্মাধ্যক্ষের অনুপস্থিতি নজরে এসেছে শীর্ষ…

Read More

কাকলির পোস্ট ঘিরে জল্পনা, তৃণমূলে কি আরও এক ‘বেসুরো’ কণ্ঠ?

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে একের পর এক অসন্তোষের ছবি সামনে এসেছে। কখনও সংবাদমাধ্যমে, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে একাধিক নেতা-মন্ত্রীকে। সেই তালিকায় রয়েছেন মুখপাত্র থেকে বিধায়কও। দলের পরাজয়ের জন্য কেউ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন, কেউ আবার আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে শাসকদলের অন্দরে ‘বিদ্রোহী’…

Read More

কাকলির ডানা ছাঁটল তৃণমূল, লোকসভায় বাড়ল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার মতো শক্ত ঘাঁটিতেও আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। জেলার ৩৩টি আসনের মধ্যে মাত্র ৯টিতে জয় পেয়েছে ঘাসফুল শিবির। বারাসত-সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপির উত্থান দলের অন্দরেই চাপ বাড়িয়েছে। আর তার জেরেই এবার সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের পথে হাঁটল তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত দলের…

Read More

লুক আউট নোটিসের পর অবশেষে ইডির জালে ডিসি শান্তনু

একাধিকবার তলব ও লুক আউট নোটিস জারির পর অবশেষে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে তিনি ডিরেক্টর সিকিউরিটি কন্ট্রোলে কর্মরত ছিলেন। সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ ঘিরেই শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ।   ইডি সূত্রে খবর, তদন্তকারীদের একের পর এক প্রশ্নের উত্তর এড়িয়ে যান…

Read More

বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা এবার দ্বিগুণ? বড় চমকের পথে শুভেন্দু সরকার

রাজ্যে সরকার বদলের পর একের পর এক বড় সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে নতুন প্রশাসনকে। আর এবার সাধারণ মানুষের জন্য আরও বড় সুখবর আসতে চলেছে বলেই জোর জল্পনা রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ দ্বিগুণ করার ভাবনা শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। পূর্বতন তৃণমূল সরকারের আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে হাতিয়ার…

Read More