কলকাতা পুরসভার নোটিস এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। সূত্রের খবর, কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ি নিয়ে ৪০১ ধারায় নোটিস পাঠানো হয়েছে। পুরসভার প্রশ্ন, যাবতীয় নিয়ম মেনে তৈরি হয়েছে কি না ওই জোড়া বাড়ি। কোনও অতিরিক্ত নির্মাণ করা হয়ে থাকলে তার অনুমতি নেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংশ্লিষ্ট দুই বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের দাবি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।


