স্কুলে ফিরলেন ধনুষ, নিজের পড়াশোনার প্রতিষ্ঠানে উপহার দিলেন তিনতলা ভবন

Spread the love

দক্ষিণী অভিনেতা ধনুষ তাঁর স্কুলজীবনের স্মৃতিকে সম্মান জানিয়ে বড় উদ্যোগ নিলেন। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, সালিগ্রামামের থাই সত্যা ম্যাট্রিকুলেশন স্কুলে তিনি একটি আধুনিক তিনতলা ভবন নির্মাণ করে উপহার দিয়েছেন। পুরনো ভবনের পরিবর্তে তৈরি হওয়া নতুন ভবনটির নাম রাখা হয়েছে ‘ধনুষ ব্লক’

সম্প্রতি ভবনটির উদ্বোধনে উপস্থিত ছিলেন ধনুষ এবং তাঁর প্রাক্তন সহপাঠী তথা চিত্রগ্রাহক কুমারন। অনুষ্ঠানে ধনুষ তাঁর শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং তাঁদের আশীর্বাদ নেন। সেই মুহূর্ত উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

কুমারন জানান, তিনি, তাঁর স্ত্রী লক্ষ্মী কৃপা এবং ধনুষ—তিনজনই এই স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। পরে ধনুষ যখন স্কুলের অবকাঠামোর অবস্থা জানতে পারেন, তখনই নতুন ভবন নির্মাণের দায়িত্ব নেন। শুধু তাই নয়, ভবিষ্যতে আরও পুরনো ভবনের সংস্কার ও নতুন ভবন তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন অভিনেতা।

অন্যদিকে, সম্প্রতি ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অভিনয় ও পরিচালনার জন্য দুটি জাতীয় পুরস্কার জিতেছেন ধনুষ। বর্তমানে তিনি পরিচালক রাজকুমার পেরিয়াসামির ‘Om’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মালয়ালম সুপারস্টার Mammootty


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *