কলকাতা: প্রতিশোধ। বদলা। জিতে দেখানো। টিম গেমের সঙ্গে যখন জেদ মিশিয়ে যায়, তখন রুখে দেওয়া খুব শক্ত। অপ্রতিরোধ্য ভারতীয় দল। গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেকটি ম্যাচ জিতে ফাইনালেও অপরাজিত টিম ইন্ডিয়া। অসাধারণ রোহিত শর্মা। গোটা সিরিজে দুর্ধর্ষ ক্যাপ্টেন্সি। আর ফাইনালে ব্যাটে যোগ্য জবাব।
রোহিতের ব্যাটে রান নেই, এই নিয়ে ট্রেলিং এর শিকার কম হননি। তাঁর ফিটনেস নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে। ফাইনালে করে দেখালেন। তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিলেন ভারতকে। মরু শহরের রুদ্ধশ্বাস জয় ভারতের। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে জিতল ভারত। হাতে ছিল একটা গোটা ওপার। রোহিতের ৭৬ রান ৮৩ বলে, সঙ্গে ৪৮ রানের শ্রেয়াসের সাপোর্ট। শুরুর দিকে নিউজিল্যান্ডকে ক্রিজে দাঁড়াতে দেয়নি টিম ইন্ডিয়ার বোলিং। যাদেজা, বরুণরা বুমরাহর অনুপস্থিতি বুঝতে দেননি। ঠিক তেমনই বিরাটের ফাইনালে ব্যর্থতা বুঝতে দেননি রোহিত, শ্রেয়াস, রাহুলরা। ২০০০ সালে অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলী যা পারেননি, তা করে দেখালেন রোহিত শর্মা। ২০১৯ সালে বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির রানআউটে ভারতের পরাজয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়। নিউজিল্যান্ডের থেকে অনেক বদলা নেওয়া বাকি ছিল। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। আর এবার ইতিহাসের খাতায় ২০২৫


