কলকাতা, হায়দরাবাদ ও আহমেদাবাদে গ্রহ-রত্নের আড়ালে ৩৫০ কোটি টাকার বিদেশি মুদ্রা তছরুপে ইডির তল্লাশি

Spread the love

গ্রহ-রত্ন বিক্রির আড়ালে বিদেশি মুদ্রা তছরুপের অভিযোগের পর বুধবার সকাল থেকেই কলকাতা, হায়দরাবাদ ও আহমেদাবাদে একযোগে অভিযান চালাল ইডি। কলকাতার সল্টলেক সিএফ ব্লকের এক এজেন্টের বাড়ি এবং কিরণশঙ্কর রায় রোডের তার অফিসে হানা দিয়ে বিভিন্ন নথিপত্র ও আর্থিক কাগজপত্র খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, মাস খানেক আগে প্রথমে অভিযোগ ওঠে, কম দামের রত্ন বিক্রি করে গ্রাহকদের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে। তবে তদন্তে বিষয়টি আরও জটিল এবং বড় রূপ ধারণ করে। প্রাথমিক তদন্তে জানা যায়, এই চক্রের মাধ্যমে প্রায় ৩৫০ কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

তদন্তকারীরা খুঁজছেন—এই তছরূপ চক্রে কারা কারা জড়িত, টাকা কীভাবে বিদেশে পাঠানো হচ্ছিল, আর কোন মাধ্যমের মাধ্যমে অর্থের লেনদেন সম্পন্ন হত। কলকাতা ছাড়াও হায়দরাবাদ ও আহমেদাবাদের কয়েকটি ঠিকানায় একই ধরনের অভিযান চালানো হয়েছে।

ইডি সূত্রে জানানো হয়েছে, এই অভিযান শুধু অর্থ তছরূপের পরিমাণ নির্ণয় নয়, বরং পুরো চক্রের কার্যপদ্ধতি, জড়িতদের পরিচয় এবং অর্থের আসল গন্তব্যস্থল সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া লক্ষ্য।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *