ভোটের ঠিক আগে বড়সড় ধাক্কা। সোমবার বিকেল থেকে আচমকাই ব্যাহত হয়ে পড়ে কলকাতা পুলিশের ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা, যার জেরে চরম সমস্যায় লালবাজার। WB Assembly Election 2026-এর মাত্র দু’দিন আগে এমন প্রযুক্তিগত বিপর্যয় নিয়ে স্বভাবতই বাড়ছে উদ্বেগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন থানার সঙ্গে লালবাজারের যোগাযোগে বিঘ্ন ঘটছে। জরুরি বার্তা আদানপ্রদানেও সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে কলকাতা পুলিশ। পরিষেবা পুনরুদ্ধারের জন্য দিল্লির সংশ্লিষ্ট প্রযুক্তি সংস্থার কাছে জরুরি ভিত্তিতে আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
এই বিভ্রাটের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি বলেই মনে করা হলেও, ভোটের মুখে নিরাপত্তা ব্যবস্থার ওপর এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


