শুক্রবার মণিপুরের কাংপোকপি শহরে একজন ডেপুটি কমিশনারের অফিসে হামলা করা হয় এবং কর্মরত একজন পুলিশকর্তা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, একদল লোককে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে মিছিল করতে এবং কাংপোকপি শহরে প্রশাসনিক দপ্তরে হামলা করতে দেখা গেছে। গত বছর মে মাস থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছে মৃত্যু হয়েছে। ২৫০ জনেরও বেশি মানুষের। একাধিক জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও যুদ্ধ সামগ্রী। সেই পরিস্থিতিতে অত্যন্ত উত্তেজনাপূর্ণ থাকায় কাংপোকপি শহরের কুকি এবং উপজাতি অধ্যুষিত এলাকায় এক নতুন সহিংসতা দেখা গেছে যা অত্যন্ত চিন্তার। তবে কেন্দ্রের আশা হিংসায় হ্রাস টানতেই হবে।
Manipur: আবার ‘আগুন’ মণিপুর


