ওয়াশিংটনে জাঁকজমক, ঘরের মাটিতে একের পর এক প্রশ্ন! চিনের সামনে নতুন চ্যালেঞ্জ

শি জিনপিংয়ের আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। কিন্তু সেই সময়েই চিনের অভ্যন্তরে সামরিক বাহিনী ও তিব্বতের প্রশাসন নিয়ে একাধিক পরিবর্তন নতুন করে প্রশ্ন তুলছে। গত কয়েক বছরে চিনের পিপলস লিবারেশন আর্মির বহু শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সেন্ট্রাল মিলিটারি কমিশনের দুই গুরুত্বপূর্ণ সদস্য ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির…

Read More

ট্রাম্পের দাদাগিরির পাল্টা কি BRICS?

একদিকে ট্রাম্পের আমেরিকা, অন্যদিকে মোদি-জিনপিং-পুতিন! বিশ্ব রাজনীতির মঞ্চে কি তৈরি হচ্ছে নতুন শক্তির অক্ষ? আমেরিকা ও পশ্চিম ইউরোপের প্রভাবের বিপরীতে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে BRICS। আর সেই মঞ্চে বিশ্বের তিন বড় শক্তি—ভারত, চিন ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের একসঙ্গে উপস্থিতি ঘিরেই এখন তুঙ্গে জল্পনা। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং একের পর এক একতরফা সিদ্ধান্তে আন্তর্জাতিক রাজনীতিতে…

Read More

মোদি-ট্রাম্প বৈঠকে বড় ‘বিস্ফোরণ’! প্রশ্ন না নেওয়ার অনুরোধ, তারপরই ট্রাম্পের ‘এনি কোয়েশ্চেন্স?’

ভারতের অনুরোধ ছিল স্পষ্ট—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে দুই রাষ্ট্রপ্রধান বক্তব্য রাখবেন, কিন্তু কোনও প্রশ্ন নেওয়া হবে না। কিন্তু ক্যামেরা অন হতেই সেই সিদ্ধান্ত যেন বেমালুম ভুলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভ্যাসবশত সাংবাদিকদের দিকে তাকিয়ে বলে ফেললেন, “এনি কোয়েশ্চেন্স?” তারপরই শুরু প্রশ্নোত্তর। আর সেই পর্ব চলল প্রায় ৪৫ মিনিট! জি৭ সামিটের…

Read More

💥 হরমুজে যুদ্ধের ছায়া! ভারতীয় তেলবাহী জাহাজে গুলি, তীব্র বার্তা দিল দিল্লি 💥

হরমুজ প্রণালীতে আচমকা বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। ইরাক থেকে বিপুল তেল নিয়ে ফিরছিল ভারতের দুই জাহাজ—‘জাগ অর্ণব’ ও ‘সামনার হেরাল্ড’। উত্তর ওমান উপকূলের কাছে হঠাৎই গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ‘জাগ অর্ণব’। অন্যদিকে, অল্পের জন্য বড় বিপদ এড়িয়ে যায় ‘সামনার হেরাল্ড’। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝেই দ্রুত…

Read More

ইরানে শাসক বদলে ভারতকে সুবিধা? ত্রিপাক্ষিক ষড়যন্ত্রের অভিযোগ পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

পাকিস্তানের রাজনীতিতে ফের বিস্ফোরক মন্তব্য। ভারতের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুললেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর দাবি, ইরানে সম্ভাব্য শাসক পরিবর্তনের নেপথ্যে সক্রিয় রয়েছে ইজরায়েল, আর সেই প্রক্রিয়ার লক্ষ্যই নাকি ভারতকে কৌশলগত সুবিধা পাইয়ে দেওয়া এবং পাকিস্তানকে চারদিক থেকে ঘিরে ফেলা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে খাজা আসিফ অভিযোগ করেন, ভারত, আফগানিস্তান এবং ইজরায়েল যৌথভাবে…

Read More

যুদ্ধের ছায়ায় দুবাই, ট্রাম্প–নেতানিয়াহুকে তীব্র নিশানা জাভেদ আখতারের

মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের জেরে গোটা অঞ্চল জুড়ে তৈরি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। যুদ্ধের আশঙ্কায় বদলে গিয়েছে দুবাইয়ের চেনা ছবি। রাত নামলেই আতঙ্ক, আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হানার গুঞ্জন, মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে শহর। বহু পর্যটক নিরাপত্তাহীনতায় ভুগছেন, কয়েকটি হোটেল অতিথিদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা…

Read More

খামেনেইয়ের মৃত্যুর খবরে উচ্ছ্বাস, ‘Sacred Games’-খ্যাত এলনাজ নরৌজিকে ঘিরে তীব্র বিতর্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর খবরে বিশ্ব রাজনীতিতে যখন তুমুল আলোড়ন, ঠিক তখনই সেই খবরকে ঘিরে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মার্কিন-ইজরায়েলি যৌথ হামলায় খামেনেই নিহত হয়েছেন বলে দাবি উঠতেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান ‘Sacred Games’-খ্যাত এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে এলনাজ লেখেন, “এটাই সবচেয়ে…

Read More

খুন হলেন খামেনি???

মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei নিহত— এমন দাবিকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার তেহরান লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের একটি শীর্ষ সরকারি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-কে দাবি করে, ওই হামলাতেই খামেনির মৃত্যু হয়েছে। যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনও স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ…

Read More

ট্রাম্পের শুল্ক-সাম্রাজ্যে ধস! কংগ্রেসকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত বেআইনি বলল মার্কিন সুপ্রিম কোর্ট

শুল্ককে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যে চাপ সৃষ্টি— এটাই ছিল প্রেসিডেন্ট Donald Trump-এর অন্যতম বড় কৌশল। কিন্তু সেই কৌশলেই এবার আইনি ধাক্কা। এক ঐতিহাসিক রায়ে Supreme Court of the United States সাফ জানিয়ে দিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া আন্তর্জাতিক স্তরে নতুন শুল্ক আরোপ করার একক ক্ষমতা প্রেসিডেন্টের নেই। ফলে ট্রাম্পের শুল্কনীতি কার্যত সাংবিধানিক প্রশ্নের মুখে। শুক্রবার প্রধান…

Read More