শহুরে সম্পর্কের ‘উপসংহার’
নিজস্ব সংবাদদাতা:
বছরের পর বছর এক ঘরে। এক ছাদের তলায়। এক বিছানায়। তাঁরা একসঙ্গে আছে। কিন্তু, তাঁরা কি ভালো আছেন? ঘরের ভেতরে ভাঙা ঘরের খোঁজ রাখে ক’জন? এবার স্থিতিশীল দাম্পত্যের ভিতরে জমে থাকা নিঃসঙ্গতার ছবি নিয়ে ছায়াছবি। পরিচালক সৌভিক ভট্টাচার্যের লেন্সে আসছে – উপসংহার। অভিনয়ে ঋজু বিশ্বাস, পায়েল রায় এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।

এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে, একটি সম্পর্কের মানসিক আত্মরক্ষা এবং মনস্তাত্বিক ভাঙনের মাঝের সূক্ষ্ম সীমারেখা। এই ছবিতে মহিলা চরিত্র ভিকটিম নয়, বিদ্রোহী ও নয়। তিনি আবেগতাড়িত এক মানুষ। পরিচালকের কথায়, ‘আমি আবেগের অনুপস্থিতিকে নিষ্ক্রিয় নয়, সক্রিয় শক্তি হিসেবে খুঁজতে চেয়েছি। উপসংহারে গল্পে নায়িকার নীরবতা গুরুপূর্ণ। যা দর্শকদের ভালোলাগবে।



