সোনাক্ষীর ডিভোর্স? মা-বাবা তুললেন শত্রুঘ্ন-কন্যা!

Spread the love

২০২৪ সালে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী সিনহা। অন্য সম্প্রদায়ে বিয়ে নিয়ে কানাঘুষো কম হয়নি। এবার চর্চায় তাঁর বিবাহ জীবনে বিচ্ছেদের জল্পনা। সোনাক্ষী জাহিরের কি ডিভোর্স হয়ে যাচ্ছে? বলি দুনিয়ায় তুমুল শোরগোল এই নিয়ে।সদ্য তাঁর একটি পোস্টে কমেন্ট করেন এক ব্যক্তি। সেখানে তিনি লেখেন, আপনাদের বিচ্ছেদের সময় এগিয়ে আসছে।

সেখানেই পাল্টা উত্তর দিয়েছেন অভিনেত্রী। সোনাক্ষী লিখেছেন, আপনার বাবা মা যেদিন বিচ্ছেদ করবেন। সেইদিনই আমরা করব। কথা দিচ্ছি!সামাজিক মাধ্যমে সোনাক্ষীকে বিভিন্নভাবে উত্যক্ত করার ভিডিও পোস্ট করেন জাহির ইকবাল। পেশাগত দিক থেকে জাহিরও অভিনেতা। নোটবুক এবং ডবল একসেলে কাজ করেছেন। এরপরই দু’জনের সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। এবার বিয়ের পরই বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা। তার উত্তরেই এমন মেজাজ সোনাক্ষীর। যা নিয়ে পরবল চর্চা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *