চার দশক পর বড়পর্দায় শতাব্দী-কন্যা শামিয়ানা! ‘ফাতমা’য় ঋতুপর্ণার মেয়ের ভূমিকায় নতুন মুখ
মায়ের অভিনয়জীবন শুরুর ঠিক ৪০ বছর পর বড়পর্দায় পা রাখতে চলেছেন শতাব্দী রায়ের মেয়ে শামিয়ানা। পরিচালক অতনু রায়ের ঐতিহাসিক ছবি ‘ফাতমা’-য় কিশোরী জ়ুবেইদার চরিত্রে দেখা যাবে অষ্টম শ্রেণির ছাত্রীকে। ছবিতে ফাতমা বেগমের নাম ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৯৮৬ সালে তপন সিংহের ‘আতঙ্ক’ ছবির হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন শতাব্দী। চার দশক পর তাঁর মেয়ে…


