আমেরিকার উড়ান বিপর্যয়ের পরই মায়ামিতে ভয়াবহ সংঘর্ষ, রানওয়েতে মুখোমুখি দুই বিমান
আমেরিকার আকাশপথে শুক্রবারের ভয়াবহ বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই মায়ামি বিমানবন্দরে বড়সড় বিমান দুর্ঘটনা। রানওয়েতে মুখোমুখি এসে পড়া দুই বিমান সজোরে ধাক্কা মারে। একটি যাত্রীবাহী কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭, অন্যটি ইউপিএসের বোয়িং ৭৬৭ কার্গো বিমান। দুর্ঘটনায় যাত্রীবাহী বিমানের দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে কোপা এয়ারলাইন্স। তবে বাকিরা নিরাপদে রয়েছেন। ভারতীয় সময় রবিবার সকালে ঘটনাটি ঘটে।…


