‘দাগি’দের তালিকা প্রকাশ!

১ হাজার ৮০৪! সংখ্যাটা নেহাতই কম নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাতদিনের আগে, শনিবারই ‘দাগি অযোগ্যদের’ নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই তালিকা প্রকাশ। এতেই শেষ নয়। এই অযোগ্যদের মধ্যে বেশিরভাগই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানিয়েছিলেন। তাঁদের অ্যাডমিট করে বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেক সংবাদমাধ্যম…

Read More

রেলে স্বচ্ছতা অভিযান

স্বচ্ছতা ও সাফাই অভিযান রেললাইনেও। মালদহ রেল ডিভিশন ও ইংরেজবাজার পুরসভার যৌথ উদ্যোগে মালদহ শহর সংলগ্ন প্রায় ৫০০ মিটার রেল লাইনে পড়ে থাকা আবর্জনা, জঞ্জাল ও গজিয়ে ওঠা জঙ্গল সাফাই করল রেল ও পুরসভা। শহরের রথবাড়ি এলাকা থেকে স্টেশন পর্যন্ত রেল লাইনের ধারে বসবাসকারীরা রেল লাইনের আশেপাশে ফেলে দেন নোংরা আবর্জনা। এদিন স্বচ্ছতা অভিযানের মাধ্যমে…

Read More

১৮ দিন নিখোঁজ! নদীর পাড় থেকে উদ্ধার ব্যবসায়ীর পচা গলা দেহ!

গত ১৩ই অগাস্ট রাতে নিখোঁজ হয়েছিলেন বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েত এর ভূমিতলা গ্রামের বাসিন্দা গণেশ সরকার। সেই দিন রাতেই খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু কোনো খোঁজ মেলেনি তারপর ডুবুরি নামিয়ে ইছামতি নদীতে খোজখবর করলেও কোন খোঁজ মেলেনি। তারপর আজ দেড়টা নাগাদ ইছামতি নদীর টিপির ঘাট এর পাশে বাগানের মধ্যেই মেলে মৃতদেহ। পুলিশকে খবর…

Read More

উৎকর্ষ পরীক্ষায় ডাহা ফেল ১৫১ ওষুধ, কলকাতার ল্যাবে ফাঁস গুণগত ত্রুটি

সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) প্রকাশ করল ভয়ঙ্কর তালিকা। সম্প্রতি সংস্থার জারি করা নোটিসে জানানো হয়েছে, ১৫১টি ওষুধ মান নিয়ন্ত্রণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে বহু ওষুধ কলকাতার বাজারেও পাওয়া গিয়েছে, যেগুলি মূলত এসেছে ভিনরাজ্য থেকে। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে, ওই ওষুধগুলিতে নির্দিষ্ট উপাদানই অনুপস্থিত। অর্থাৎ এই ওষুধ সেবনে…

Read More

বাবার দাবি: ছেলের বেনামে বিপুল সম্পত্তি, তাই জেলেই থাকুক জীবনকৃষ্ণ

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। আদালতে কেঁদে ফেলেন তিনি। তবে ছেলের প্রতি কঠোর অবস্থানেই অনড় তাঁর বাবা বিশ্বনাথ সাহা। বাবার দাবি, বিধায়ক হওয়ার পর জীবনকৃষ্ণ বেনামে বিপুল সম্পত্তি করেছে, তাই সে জেলেই থাকুক। জীবনকৃষ্ণ আদালতে জানান, বাড়ি তৈরির জন্য বাবা তাঁকে ১ কোটি ২০ লক্ষ…

Read More

সারা-জারাকে পাশে নিয়ে গণেশ পুজো, নতুন ইনিংস শুরু নীলাঞ্জনার

টলিপাড়ায় যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ভাঙনের খবর রটেছিল বেশ কিছুদিন ধরেই। একসময়কার ‘আইডল কাপল’ এখন আর এক ছাদের তলায় থাকেন না। তবে বিচ্ছেদের পরেও সোশাল মিডিয়ায় নীলাঞ্জনার ঝলক যেন একেবারেই অন্য ছবি আঁকছে। এই বছর যিশুহীন সংসারেও ধুমধাম করে গণেশ পুজো সারলেন নীলাঞ্জনা শর্মা। সঙ্গে দুই মেয়ে সারা আর জারা। হলুদ পোশাকে মা-মেয়েদের মিলমিশ লুক একেবারে ঝলমল…

Read More

জাপান সফরে মোদি: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত, আরও বিনিয়োগের আহ্বান

আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যেই দু’দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিওয় ভারত-জাপান যৌথ আর্থিক ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি জাপানি ভাষায় অভিবাদন জানান— “নমস্কার, কনিচিওয়া জাপান।” মোদি বলেন, “আজ বিশ্ব শুধু ভারতের দিকে তাকাচ্ছে না, ভারতের কাছ থেকে প্রত্যাশাও করছে। উন্নয়নের এই অভিযাত্রায় জাপান সব সময়ই ভারতের নির্ভরযোগ্য সঙ্গী। মেট্রো রেল থেকে…

Read More

“৮২ বছরের অনিতা বসুর আবেগঘন আবেদন— ভারতে ফিরুক নেতাজির দেহাবশেষ”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানে সরকারি সফরে। আর সেই সময়েই ফের সরব হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বসু পাফ। তাঁর আর্জি— যত দ্রুত সম্ভব বাবার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হোক। ৮২ বছর বয়সি অনিতার কথায়, “আমার বয়সের কথা ভেবেই অনুরোধ করছি। নরসিমা রাও সরকার একসময় চেষ্টা করেছিল। এবার মোদি সরকারের উচিত সেই উদ্যোগ সম্পূর্ণ করা।…

Read More

সচিন তেন্ডুলকার ও পরিবার লালবাগচা রাজায় ভক্তিমূলক দর্শনে

মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা মণ্ডপে পা রাখলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকার। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী অঞ্জলি, কন্যা সারা ও পুত্র অর্জুন। পরিবারের সকলেই ভক্তিভরে প্রার্থনা করে গণেশ ঠাকুরের আশীর্বাদ নেন। প্রতি বছরই এই দর্শনকে শুভ মনে করেন ‘মাস্টার ব্লাস্টার’, আর এবারও সেই ঐতিহ্য রক্ষা করলেন তেন্ডুলকার পরিবার।

Read More

মমতার তোপ: কেন্দ্রীয় বঞ্চনা থেকে এনআরসি, বিজেপিকে ‘হাইলোডেড ভাইরাস’ কটাক্ষ

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় বিজেপির বিরুদ্ধে ফের তীব্র সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা, এনআরসি-ভাষা সন্ত্রাস থেকে শুরু করে ইতিহাস বিকৃতি— একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি। মমতার মূল বক্তব্য এক ঝলকে— কেন্দ্রীয় বঞ্চনা: “গ্রামীণ আবাস যোজনা, ১০০ দিনের কাজে বাংলা এক নম্বরে ছিল। টাকা বন্ধ করে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।” বহিরাগতদের কটাক্ষ:…

Read More