মুকুটের লড়াইয়ে শেষ হাসি জেনিফারের, গাউনের ঝলকে মিস ইউনিভার্সের ফাইনালেও নজরকাড়া গ্ল্যামার
মুকুট কার মাথায় উঠবে, তা জানতে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল উত্তেজনা। শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো। ২০২৬-এর মিস ইউনিভার্সের মঞ্চে সেরার শিরোপা জিতে নিলেন তিনি। আর সেই জয়ের রাতেই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আলাদা করে নজর কাড়ল প্রতিযোগীদের ইভনিং গাউন। ফাইনালের মঞ্চে একের পর এক প্রতিযোগীর পোশাকে ফুটে উঠল গ্ল্যামার, ব্যক্তিত্ব এবং নিজস্ব স্টাইল।…


