ঘুষ নিতে গিয়ে বেগুনি হাত! এন্টালি থানার সার্জেন্ট গ্রেফতার, এবার নজরে থানার বড়বাবু?
গাড়ি ধরো, মামলা দেওয়ার ভয় দেখাও, টাকা আদায় করো! অভিযোগের সেই কারবারে এবার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের জালে কলকাতা পুলিশের সার্জেন্ট বিকাশ মজুমদার। ১০ হাজার টাকা ঘুষ নিতেই হাতেনাতে গ্রেফতার। রাসায়নিক পরীক্ষায় হাত বেগুনি! পুলিশের কাজ অপরাধী ধরা, নাকি গাড়ি ধরে পকেট গরম করা? এন্টালির ঘটনায় সেই প্রশ্নই এখন ঘুরছে শহরের অলিগলিতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এন্টালি…


