২০০ টাকাতেই ডার্বি! চাপের মুখে টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল
ডার্বির উত্তাপ ছড়াতে শুরু করেছে, তার মধ্যেই সমর্থকদের জন্য বড় খবর। রবিবার আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে টিকিটের দাম এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল ইস্টবেঙ্গল। যে ডার্বির সর্বোচ্চ টিকিটের দাম প্রথমে রাখা হয়েছিল ২০০০ টাকা, এখন সেই দাম নেমে এসেছে ৫৫০ টাকায়। ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল প্রথমে ৩০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের টিকিট রেখেছিল।…


