ওয়াকফ হিংসার ক্ষত এখনও তাজা, ভোট দিয়ে বিচার চাইলেন হরগোবিন্দের স্ত্রী

Spread the love

মুর্শিদাবাদে প্রথম দফার ভোটে আবেগঘন দৃশ্য দেখা গেল। ভোট দিয়ে স্বামীর হত্যার বিচার চাইলেন ওয়াকফ হিংসায় নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী। গত বছরের ১২ এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদে বিক্ষোভের মাঝে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে।

বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “স্বামীর মৃত্যুর বিচার চাই।” তাঁর কথায় ধরা পড়ে দীর্ঘদিনের যন্ত্রণা ও ক্ষোভ।

ওয়াকফ আইন নিয়ে উত্তেজনার আবহে মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় অশান্তি ছড়িয়েছিল। সেই সময়েই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় পরে ১৩ জনকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিহত বাবা-ছেলের স্ত্রী গেরুয়া শিবিরের হয়ে প্রচারেও নেমেছিলেন। তাঁদের দাবি, কঠিন সময়ে বিজেপিই পাশে দাঁড়িয়েছিল।

এদিন ভোট দিয়ে বেরিয়েও স্বামী-সন্তানের হত্যার স্মৃতি তুলে ধরে বিচার চাইলেন দাস পরিবারের সদস্যরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *