শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এমন ফল করতে হবে যাতে বিজেপি পুরোপুরি হার মানে। তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় বাহিনী ও সংস্থাকে ব্যবহার করেও শেষ পর্যন্ত হারবে।
একই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল ২০০-র বেশি আসনে জিতবে বলেই তাদের বিশ্বাস। তিনি এজেন্টদের নির্দেশ দেন— কোথাও জয়ের ব্যবধান কম হলে অবশ্যই পুনর্গণনার দাবি তুলতে হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এজেন্টদের সতর্ক করে বলেন, কোনও ব্যক্তিগত তথ্য তাড়াহুড়ো করে দেওয়া যাবে না, কারণ তা অন্যের হাতে পৌঁছে যেতে পারে। এমনকি এজেন্টদের উপর চাপ বা অভিযান চালানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বৈঠকে আরও জানানো হয়, জরুরি পরিস্থিতির জন্য ২৪ ঘণ্টা অফিস খোলা থাকবে, যাতে প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করা যায়।
লড়াই এখন গণনার টেবিলে। 🔥


