গৌরীকে বিয়ে নিয়ে উন্মাদনা, অবাক আমির— ‘এত আগ্রহ কেন?’

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৫ জুলাই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। কিন্তু বিয়ের আগেই তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে যে তুমুল চর্চা শুরু হয়েছে, তা একেবারেই অস্বস্তিতে ফেলেছে অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির স্পষ্ট জানিয়েছেন, একজন অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে এত…

Read More

আলিমুদ্দিনে প্রসেনজিৎ, জল্পনার অবসান! আসল কারণ নতুন ছবি ‘অনেকদিন পর’

রবিবার বিকেলে আচমকাই সিপিএমের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে হাজির হন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে সিপিএমের প্রবীণ নেতা বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মিনাক্ষী মুখোপাধ্যায়ও। স্বাভাবিকভাবেই ভোট-পরবর্তী রাজনৈতিক আবহে এই সফর ঘিরে শুরু হয় জোর জল্পনা। এর আগে নির্বাচনের সময়ে সিপিএম প্রার্থী আফরিন বেগমের প্রসেনজিতের বালিগঞ্জের…

Read More

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ, আবেগঘন বার্তায় প্রশংসায় ভরালেন সামান্থা

নতুন তেলুগু ছবি মা ইন্টি বাঙ্গারাম-এর প্রচারে চেন্নাই সফরে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বহুদিনের সহ-অভিনেতার সঙ্গে দেখা করার সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে একটি দীর্ঘ আবেগঘন বার্তাও লিখেছেন তিনি। সামান্থার কথায়, বিজয়কে তিনি কখনও শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখেননি। মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ, ব্যক্তিত্ব…

Read More

জেমস বন্ডের গ্যাজেট! স্বরূপ বিশ্বাসের চশমায় নাকি লুকোনো ক্যামেরা, আদালতে বিস্ফোরক দাবি

জেলবন্দি স্বরূপ বিশ্বাসকে ঘিরে এবার সামনে এল এমন এক অভিযোগ, যা শুনে অনেকেই ‘জেমস বন্ড’-এর গল্পের সঙ্গে তুলনা টানছেন। আদালতে তদন্তকারীদের দাবি, স্বরূপের ব্যবহৃত একটি চশমায় বিশেষ ধরনের ক্যামেরা বসানো ছিল। সেই ক্যামেরায় কী রেকর্ড করা হত, কারা ছিলেন নজরবন্দি, আদৌ কোনও তথ্য সংগ্রহ করা হয়েছে কি না— তা নিয়েই এখন তুমুল রহস্য। একসময় টলিপাড়ার…

Read More

যন্ত্রণায় কাতর সোনু নিগম, তবু মঞ্চ ছাড়ছেন না! অসুস্থ শরীর নিয়েই কনসার্টে গাইবেন জনপ্রিয় গায়ক

শরীর সঙ্গ দিচ্ছে না, তবু থামতে রাজি নন সোনু নিগম। তীব্র শারীরিক সমস্যার মধ্যেও আসন্ন কনসার্ট বাতিল করার কথা ভাবছেন না বলিউডের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। বরং যন্ত্রণা নিয়েই মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা অনুরাগীদের জানিয়েছেন সোনু। সেখানে তিনি জানান, গত কয়েকদিন ধরে ‘পিঞ্চড নার্ভ’-এর…

Read More

রোলেক্সের মুখ প্রিয়াঙ্কা, বিশ্বমঞ্চে ভারতীয় তারকার আরও এক বড় জয়

প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের তালিকায় যোগ হল আরও একটি আন্তর্জাতিক পালক। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিলাসবহুল ঘড়ি ব্র্যান্ড Rolex-এর গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে গেল, ভারতীয় তারকাদের মধ্যে বিশ্ববাজারে প্রিয়াঙ্কার গ্রহণযোগ্যতা এখনও শীর্ষস্থানেই রয়েছে। বলিউড থেকে শুরু করে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন প্রিয়াঙ্কা। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, প্রযোজক,…

Read More

স্বস্তিকার হাতে কি উঠছে ‘দিদি নম্বর ১’-এর দায়িত্ব? রচনাকে ঘিরে প্রশ্ন

বিগত একযুগেরও বেশি সময় ধরে ‘দিদি নম্বর ১’-এর সমার্থক নাম রচনা বন্দ্যোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের সঞ্চালক হিসেবে তিনি শুধু সফলই নন, বাংলার দর্শকদের কাছে হয়ে উঠেছেন ঘরের মেয়ে, প্রিয় ‘দিদি’। তবে সম্প্রতি তাঁকে নিয়মিতভাবে শোয়ের মঞ্চে দেখা না যাওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। টেলিপাড়ার অন্দরে এখন একটাই প্রশ্ন—‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের আসনে…

Read More

রাহুল অরুণোদয়ের মৃত্যুতে সিআইডি তদন্তের ঘোষণা, মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ

প্রায় আড়াই মাস কেটে গেলেও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রহস্যের জট কাটেনি। শুটিং চলাকালীন তাঁর মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন উঠলেও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি ঘটনার প্রকৃত কারণ। এই পরিস্থিতিতে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং…

Read More

মন্ট্রিয়ল থেকে মঞ্চ, কেটি-ট্রুডোর সম্পর্ক ঘিরে জল্পনা তুঙ্গে

আমেরিকান পপ তারকা কেটি পেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে চর্চা থামার নামই নিচ্ছে না। ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের সম্পর্কের গুঞ্জন প্রথম সামনে আসে। মন্ট্রিয়লে একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে রেস্তোরাঁয় দেখা যাওয়া— একের পর এক ঘটনায় জোরালো হয় প্রেমের জল্পনা। পরে বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের যুগল উপস্থিতি সেই জল্পনাকে আরও…

Read More

অবসর নয়, কাজই অক্সিজেন! ৩৬ বছরের কেরিয়ার পেরিয়েও থামতে নারাজ অক্ষয় কুমার

বলিউডে তাঁর কেরিয়ার ছুঁয়েছে ৩৬ বছরের মাইলফলক। এই সময়ে দেড়শোরও বেশি ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। সাফল্যের শিখরে যেমন থেকেছেন, তেমনই দেখেছেন ব্যর্থতার কঠিন সময়ও। কিন্তু কোনও পরিস্থিতিতেই কাজের প্রতি তাঁর আগ্রহে ভাটা পড়েনি। বরং প্রতিটি ধাক্কাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবেই দেখেছেন ‘খিলাড়ি’ কুমার। সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অক্ষয়ের…

Read More