ভিক্টোরিয়ার মঞ্চে সলমন-রজনীকান্ত-প্রভাস! নতুন রূপে KIFF, বাড়ছে ৪ হাজার আসন
এবার আর শুধু সিনেমার পর্দায় নয়, কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের খোলা আকাশের নীচেই বসতে চলেছে তারকার মেলা। নতুন আঙ্গিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ১৬ ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালে হবে উদ্বোধন, ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ হতে পারেন সলমন খান। তাঁর উপস্থিতির সম্ভাবনাকে…


