দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে সরল ব্যারিকেড, ইসলামাবাদের পদক্ষেপের পাল্টা জবাব ভারতের?

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা একাধিক নিরাপত্তা ব্যারিকেড ও প্রতিবন্ধক সরিয়ে দিল ভারত। বৃহস্পতিবার কূটনৈতিক এলাকার শান্তিপথে ভারী যন্ত্রপাতি ও পুরকর্মীদের নিয়ে গিয়ে রাস্তার উপর থাকা বোলার্ড, কংক্রিটের ব্লক, কিউ ব্যারিয়ার এবং অস্থায়ী ফেন্সিং সরানো হয়। বিশেষ করে পাকিস্তান হাইকমিশনের ভিসা বিভাগের প্রবেশপথের বাইরে থাকা বেশ কিছু কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী,…

Read More

সিঙ্গাপুরে ভারতের নতুন ঠিকানা! জয়শঙ্করের হাত ধরে শুরু নতুন অধ্যায়

সিঙ্গাপুরে ভারতের উপস্থিতি আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ। নতুন ভারতীয় হাইকমিশন চ্যান্সারি ও আবাসিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণনকে পাশে নিয়ে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করেন তিনি। সিঙ্গাপুরের স্টিভেন্স রোডে, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের কাছেই গড়ে উঠবে নতুন এই অত্যাধুনিক কমপ্লেক্স। জয়শঙ্করের কথায়, এটি শুধু একটি সরকারি ভবন নয়—সিঙ্গাপুরে…

Read More

হাসিনার ‘কাঁটা’, চাপে তারেক! মোদির সঙ্গে বৈঠক কি অনিশ্চিত?

বাংলাদেশে পালাবদলের পর এমনিতেই জটিল হয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক। তার উপর গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভারচুয়াল সাংবাদিক সম্মেলন। স্বদেশে ফেরার ব্যাপারে তাঁর কড়া বার্তার পর নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বাংলাদেশের তারেক রহমান সরকারের অন্দরে। আর তারই আঁচ এবার পড়ল নয়াদিল্লির আসন্ন ব্রিকস সম্মেলনে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ব্রিকস সম্মেলন।…

Read More

দুই বছর পর ভারতে প্রকাশ্যে হাসিনা, ৫ আগস্ট দিল্লি থেকে দেবেন গুরুত্বপূর্ণ বার্তা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার ঠিক দুই বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে চলেছেন। আগামী ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখবেন তিনি। ২০২৪ সালের ওই দিনেই ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে সরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন হাসিনা। Foreign Correspondents’ Club of South Asia (FCC…

Read More

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির

নয়াদিল্লিতে ২ জুলাই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী মোদি তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পারস্পরিক আস্থা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে…

Read More

উত্তেজনার মাঝেই ‘আম কূটনীতি’, শুভেচ্ছার নিদর্শন হিসেবে শুভেন্দু অধিকারীকে ১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার আবহেই ভারত-বাংলাদেশ সম্পর্কের সৌহার্দ্যের বার্তা দিল ঢাকা। শুভেচ্ছার প্রতীক হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র উদ্দেশে ১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করা আমের চালান বুধবার কলকাতায় পৌঁছে যায়। প্রথমে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে আমের চালানটি পৌঁছায়। পরে সেখান থেকে তা মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়। ভারত-বাংলাদেশ…

Read More

টেক জায়েন্টদের বিরুদ্ধে ইরানের যুদ্ধঘোষণা! পশ্চিম এশিয়ায় বড় হামলার হুমকি

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। এবার সরাসরি মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করে হুঁশিয়ারি দিল ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের দাবি, আমেরিকার আঘাতের জবাব দিতেই ১ এপ্রিল থেকে শুরু হবে বড়সড় পাল্টা অভিযান। আইআরজিসি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৮টি বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থার একটি ‘হিট লিস্ট’ তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে মাইক্রোসফট,…

Read More

খামেনেই নিহতের পর ক্ষমতায় পুত্র! প্রথম বার্তাতেই যুদ্ধের হুঙ্কার, হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা মোজতবার

ইরানের সর্বোচ্চ নেতার পদে বসেই কঠোর বার্তা দিলেন মোজতবা খামেনেই। প্রথম ভাষণেই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, হরমুজ প্রণালী খোলার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি তুলেছেন তিনি। সেই দাবি না মানা হলে ওই ঘাঁটিগুলিতে হামলা চালানো হবে বলেও সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সুপ্রিম লিডার। সম্প্রতি যুদ্ধের প্রথম…

Read More

🔥 খামেনেই নিহত! মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ৪০ দিনের শোক ঘোষণা

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভূমিকম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। ঘটনার পরই তেহরানে রাষ্ট্রীয় শোকের ছায়া নেমে এসেছে। ইরান সরকার ঘোষণা করেছে টানা ৪০ দিনের জাতীয় শোক, দেশজুড়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তেহরান ও আশপাশের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনায়…

Read More

খুন হলেন খামেনি???

মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei নিহত— এমন দাবিকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার তেহরান লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের একটি শীর্ষ সরকারি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-কে দাবি করে, ওই হামলাতেই খামেনির মৃত্যু হয়েছে। যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনও স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ…

Read More