ইন্দোনেশিয়ার সংসদে মোদির বার্তা, ‘আধিপত্য নয়, উন্নয়নই ভারতের পথ’

ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার বার্তা নিয়ে মঙ্গলবার ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কোনও প্রধানমন্ত্রীর এটাই প্রথম ইন্দোনেশিয়ার পার্লামেন্টে বক্তব্য রাখা। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে ভবিষ্যতে কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। ভাষণের শুরুতেই মোদি স্মরণ করিয়ে দেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক কেবল রাষ্ট্রীয় নয়, সভ্যতারও।…

Read More

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির

নয়াদিল্লিতে ২ জুলাই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী মোদি তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পারস্পরিক আস্থা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে…

Read More

ভারত-ওমান বাণিজ্য চুক্তিতে নতুন সম্ভাবনা, বাড়তে পারে রফতানি ও কর্মসংস্থান

ভারতের সঙ্গে ওমানের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে কার্যকর হল দুই দেশের সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (CEPA)। কেন্দ্রের আশা, এই চুক্তির ফলে ওমানের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ আরও সহজ হবে এবং রফতানির নতুন দিগন্ত খুলবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই চুক্তি শুধু বাণিজ্য বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক…

Read More

যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য! খার্গ দ্বীপ দখলের ছক, ইরানকে ঘিরে মার্কিন সেনা ও এফ-৩৫ মোতায়েন

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই বিস্ফোরক হয়ে উঠছে। সরাসরি যুদ্ধের ইঙ্গিত মিলছে আমেরিকার সাম্প্রতিক সামরিক প্রস্তুতি থেকে। ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ নীতি নিয়ে এবার মাঠে নেমেছে ওয়াশিংটন। লক্ষ্য একটাই—হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের তেল অর্থনীতির প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ দখল। সূত্রের খবর, ইতিমধ্যেই মধ্য এশিয়ার দিকে রওনা দিয়েছে পাঁচ হাজারেরও বেশি মার্কিন সেনা। শুধু সেনা মোতায়েনেই থেমে…

Read More

১৭ বছর পর স্বদেশে ইদ, তারেক রহমান-কে চিঠিতে শুভেচ্ছা নরেন্দ্র মোদি-র

প্রায় ১৭ বছর পর নিজের দেশে বসে ইদ-উল-ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে এবারের ইদের আনন্দ তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই আবহেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদি তাঁর বার্তায় লিখেছেন, “মহামান্য, ইদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে…

Read More

মোজতবার মাথার দাম ঘোষণা! তথ্য দিলেই ১০ লক্ষ ডলার পুরস্কার, চাপ বাড়াল আমেরিকা-ইজরায়েল

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেইকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা চরমে। এবার তাঁর মাথার দাম ঘোষণা করল আমেরিকা। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, মোজতবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে দেওয়া হবে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯২.৪৭ কোটি টাকা। শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রামের মাধ্যমে মোজতবা খামেনেই-সহ একাধিক ইরানি কর্মকর্তার…

Read More

ট্রাম্পের নতুন চাপ, থমকাল ভারত-আমেরিকা ট্রেড ডিল! ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ মোদী সরকারের

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি আপাতত স্থগিত রাখছে ভারত। নতুন করে তদন্ত শুরু করায় কয়েক মাস পিছিয়ে যেতে পারে দিল্লি-ওয়াশিংটনের ট্রেড ডিল। সরকারি সূত্রের খবর, পরিস্থিতি বুঝে আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিয়েছে মোদী সরকার। প্রথমে পরিকল্পনা ছিল মার্চ মাসেই একটি অন্তর্বর্তী চুক্তি সই করা হবে। এরপর ধাপে ধাপে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির দিকে…

Read More

ইরানে শাসক বদলে ভারতকে সুবিধা? ত্রিপাক্ষিক ষড়যন্ত্রের অভিযোগ পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

পাকিস্তানের রাজনীতিতে ফের বিস্ফোরক মন্তব্য। ভারতের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুললেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর দাবি, ইরানে সম্ভাব্য শাসক পরিবর্তনের নেপথ্যে সক্রিয় রয়েছে ইজরায়েল, আর সেই প্রক্রিয়ার লক্ষ্যই নাকি ভারতকে কৌশলগত সুবিধা পাইয়ে দেওয়া এবং পাকিস্তানকে চারদিক থেকে ঘিরে ফেলা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে খাজা আসিফ অভিযোগ করেন, ভারত, আফগানিস্তান এবং ইজরায়েল যৌথভাবে…

Read More

মোদির ইজরায়েল সফরের পরই ইরানে হামলা, কংগ্রেসের বিস্ফোরক প্রশ্ন— “ভারত কার পাশে?”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–র সাম্প্রতিক ইজরায়েল সফরের পরই ইরানের উপর হামলার ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সরব হল কংগ্রেস। মধ্যপ্রাচ্যে ভারতের দুই কৌশলগত অংশীদার— ইরান এবং ইজরায়েল—এর সংঘাতের আবহে সরাসরি প্রশ্ন তুলেছে বিরোধী শিবির, “ভারত কার পক্ষে?” কংগ্রেসের মিডিয়া বিভাগের প্রধান পবন খেড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রী…

Read More

ইউনুস-পরবর্তী বাংলাদেশে সেনা ভূমিকায় বড় পালাবদল! দিল্লি-যোগে নতুন সমীকরণের ইঙ্গিত

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের আবহে এবার সেনাবাহিনীতেও বড় রদবদল। মহম্মদ ইউনুসের বিদায়ের পর থেকেই প্রশাসনিক ও কূটনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। সেই ধারাবাহিকতায় রবিবার গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। সেনার একাধিক শীর্ষপদে বদল ঘিরে ঢাকায় শুরু হয়েছে জোর চর্চা। সেনা সদর দপ্তরের ঘোষণা অনুযায়ী, নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল…

Read More