স্বাধীনতার উৎসবের পর ঋষি অরবিন্দের বাসভবনে শুভেন্দু, জানালেন শ্রদ্ধা

১৫ আগস্ট শুধু দেশের স্বাধীনতার দিন নয়, মহান স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা ঋষি অরবিন্দের জন্মদিনও। স্বাধীনতার ৮০তম বর্ষে সেই মনীষীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে স্বাধীনতা দিবসের কর্মসূচি শেষে বিকেলে শেক্সপিয়র সরণিতে ঋষি অরবিন্দের বাসভবনে পৌঁছন শুভেন্দু। সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। পরে সংক্ষিপ্ত বক্তব্যে দেশের স্বাধীনতা…

Read More

মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ ঘিরে বিতর্ক, ‘টেলিপ্রম্পটারহীন’ বলে খোঁচা কংগ্রেসের

লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ শেষ হতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রায় ৭৫ মিনিটের বক্তব্যে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তি, তরুণ প্রজন্ম ও উন্নয়নের নানা দিক তুলে ধরলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েকটি মুহূর্ত নিয়েই সরব বিরোধীরা। ভাষণের মাঝপথে কয়েকবার থামতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। বিশেষ করে জৈবঅর্থনীতি নিয়ে তথ্য দেওয়ার সময় আচমকাই কয়েক সেকেন্ডের বিরতি নেন তিনি। পরে…

Read More

‘ড্রোনাচার্য’ থেকে সেমিকন্ডাক্টর, স্বাধীনতা দিবসের ভাষণে ভবিষ্যতের ভারতের রূপরেখা মোদির

যুদ্ধক্ষেত্র বদলাচ্ছে, বদলাচ্ছে যুদ্ধের অস্ত্রও। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভারতকে প্রযুক্তির দৌড়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে আধুনিক যুদ্ধের প্রসঙ্গ তুলে তাঁর মুখে শোনা গেল নতুন শব্দ—‘ড্রোনাচার্য’। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা। আধুনিক সংঘাতে ড্রোন কীভাবে যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে, তা বোঝাতেই এই…

Read More

INDEPENDENCE DAY: ওরা যেন ওড়ে…

  নিজস্ব সংবাদদাতা: ঘুড়ি। যার ডানা নেই। তবু ওড়ে। সারা আকাশ ঘোরে। লাটাইয়ের লাগাম ছেড়ে ওড়ে। নারী স্বাধীনতা ঠিক তেমন। যতই লাগাম থাক সব ছেড়ে ভোকাট্টা। এই নারী স্বাধীনতার ধ্বজা উড়ল আকাশে। কংগ্রেসের হাত ধরে, দেশব্যাপী। উত্তর ২৪ পরগনা জেলার গ্রামীণ ২ এর সভানেত্রী তুলিকা অধিকারীর নেতৃত্বে অভিনব কর্মসূচি ‘মা তুঝে সালাম’। ১৫-২৫ বছর বয়সী…

Read More

‘ভারতকে সর্বশ্রেষ্ঠ করতেই হবে’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে বড় বার্তা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আর সেই ভাষণেই একসঙ্গে উঠে এল দেশের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু—পরীক্ষা ব্যবস্থার সংস্কার, পড়ুয়াদের ভবিষ্যৎ, অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদ, নকশালমুক্ত ভারত থেকে ‘মিশন ২০৪৭’। বক্তব্যের শুরুতেই ছিল বিশেষ মুহূর্ত। রাষ্ট্রপতির ভাষণের আগে এই প্রথম বাজল ‘বন্দে মাতরম’। এরপর শোনা যায় ‘জন গণ মন’। সাম্প্রতিক সময়ে পরীক্ষা ব্যবস্থা নিয়ে…

Read More

সিঁদুরের পর এবার সিন্ধুর জল, পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

স্বাধীনতার ৮০ বছর পূর্তির আগে জাতির উদ্দেশে ভাষণে দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তাঁর স্পষ্ট বক্তব্য—ভারতের মাটিতে হামলা হলে তার জবাব দেওয়া হবে, আর সন্ত্রাসে মদতদাতারাও রেহাই পাবে না। রাষ্ট্রপতির বক্তব্যে বিশেষ জায়গা করে নেয় ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও হামলার পর ভারতের পালটা অভিযানের প্রসঙ্গ তুলে তিনি…

Read More

কলকাতার রাজপথে তেরঙ্গার ঢেউ, ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় শুভেন্দু

স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকায় সেজে উঠল কলকাতার রাজপথ। সোমবার ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় বের হয় বিশেষ তেরঙ্গা যাত্রা। হাতে জাতীয় পতাকা নিয়ে সেই মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং-সহ বিজেপির একাধিক নেতা, বিধায়ক ও কর্মী-সমর্থক। রাজপথে মিছিল এগোতেই চারপাশে দেখা যায় তেরঙ্গার ঢেউ। বিপুল…

Read More

১৫ আগস্টের আগে ১৪ আগস্টেই দেশভাগের স্মরণ! বিশ্ববিদ্যালয়গুলিকে বড় বার্তা রাজ্যপালের

স্বাধীনতার আনন্দের ঠিক একদিন আগে মনে করা হোক দেশভাগের যন্ত্রণা। ১৪ আগস্ট রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের পরামর্শ দিলেন রাজ্যপাল আরএন রবি। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে লোকভবন থেকে এই বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বার্তা, ভারতের ইতিহাসের এই ‘অন্ধকার অধ্যায়’ নতুন প্রজন্মের জানা জরুরি। ১৯৪৭-এর দেশভাগে ছিন্নভিন্ন হয়েছিল বাংলা। লক্ষ…

Read More

স্বাধীনতা দিবসের প্রাক্কালে লখনউতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সূচনা করলেন যোগী আদিত্যনাথ

স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে দেশপ্রেমের আবহ ছড়াতে লখনউতে শুরু হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের বাসভবন থেকে এই বিশেষ অভিযানের সূচনা করেন। কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, পদযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির পর্দা ওঠে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক, মন্ত্রী…

Read More