বিস্ফোরণে কেঁপে উঠল কেতুগ্রাম। ধুলিস্যাৎ একটি বাড়ির শৌচালয়
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চেঁচুড়ি গ্রামে বোমা বিস্ফোরণে সম্পূর্ণ ধুলিস্যাৎ একটি পরিতক্ত বাড়ির শৌচালয়। ঘটনাটি ঘটার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণে মানুষজন কেঁপে ওঠেন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটার পর। দেখা যায় একটি পরিত্যক্ত শৌচালয় সম্পূর্ণ ভেঙ্গে গুঁড়িয়ে গেছে। বাতাস বারুদের…


