🚨 রাহুল মৃত্যুর রহস্য ঘনীভূত! দায় এড়ানোর অভিযোগে FIR, ‘Justice for Rahul’ দাবিতে পথে টলিপাড়া

২৯ জানুয়ারি, দীঘা সংলগ্ন তালসারি-তে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পাঁচদিন পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা—আর সেই কারণেই ক্রমশ ক্ষোভে ফুঁসছে টলিউড। শুটিং সেটে নিরাপত্তার বড়সড় গাফিলতির অভিযোগ উঠছে। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, কেন যথাযথ সুরক্ষা ছিল না—এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে শিল্পীমহলে। অভিযোগের তির…

Read More

৬০০ কোটির সাইবার জালিয়াতি! নিউটাউনে গ্রেপ্তার শিল্পপতি পবন রুইয়া

রাজ্যে ফের বড়সড় সাইবার প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। প্রায় ৬০০ কোটি টাকার জালিয়াতির মামলায় শিল্পপতি পবন রুইয়াকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তে উঠে এসেছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা একাধিক অনলাইন প্রতারণা থেকে আসা বিপুল অঙ্কের টাকা রুইয়া…

Read More

কালনায় জোড়া রহস্যমৃত্যু: জলে ডুবে মহিলার মৃত্যু, গৃহশিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের কালনা শহরে পৃথক দুটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। প্রথম ঘটনাটি ঘটে অকালপোষ এলাকায়। সোমবার দুপুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় লক্ষ্মী মুর্মু নামে এক মহিলার। স্থানীয়রা কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে দ্রুত কালনা হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, একই দিনে সকালে সাতগাছি পঞ্চায়েত-এর…

Read More

আদালতের পর রাজ্যজুড়ে কেন্দ্রীয় দপ্তরে বোমাতঙ্ক, হুমকি ইমেলে আরডিএক্স–সায়ানাইডের দাবি

আদালতে বোমাতঙ্কের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য রাজ্যজুড়ে। মঙ্গলবার একাধিক পোস্ট ও পাসপোর্ট অফিসে হুমকি ইমেল পৌঁছতেই তীব্র আতঙ্ক ছড়ায়। ইমেলে দাবি করা হয়, সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আরডিএক্স ও সায়ানাইড রাখা হয়েছে এবং দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে। খবর পেতেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় অফিস চত্বর। কর্মী ও পরিষেবা নিতে আসা…

Read More

মিমি চক্রবর্তীর মঞ্চে হেনস্তা, তনয় শাস্ত্রী গ্রেফতার

মিমি চক্রবর্তীর সঙ্গে মঞ্চে হেনস্তার অভিযোগে বনগাঁ পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তনয় শাস্ত্রী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পুলিশের কাজে বাধা দেওয়ায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। শুক্রবার তারা বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে, নয়া গোপালগঞ্জ এলাকায়। মিমি সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেন। হঠাৎ তনয় শাস্ত্রী…

Read More

২৬ জানুয়ারির আগে রেলপথে বিস্ফোরণ, পঞ্জাবে মালগাড়ি লাইনচ্যুত—নাশকতার আশঙ্কা

সাধারণতন্ত্র দিবসের আগে ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াল পঞ্জাব। রেললাইনে বিস্ফোরণের জেরে লাইনচ্যুত হল একটি মালগাড়ি। ঘটনায় আহত হয়েছেন ট্রেনের চালক। বিস্ফোরণে শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের প্রমাণ মিলেছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ এলাকায় শুক্রবার রাতে রেলপথে হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেই সময় মালবোঝাই ট্রেনটি ওই লাইনে চলাচল করছিল। বিস্ফোরণের অভিঘাতে ইঞ্জিনের সামনের…

Read More

নতুন বছরের শুরুতে ধাক্কা! আশিস বিদ্যার্থী ও স্ত্রী গুরুতর আহত

নতুন বছরের প্রথম দিনেই ঘটে গেল দুঃসংবাদ। আশিস বিদ্যার্থী ও তার স্ত্রী একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মোটরসাইকেলে যাচ্ছিলেন, তখনই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক আচমকাই ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতার কারণে আশিস ও তার স্ত্রী সরাসরি স্থানীয় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা এখনও গুরুতর, তবে…

Read More

‘বাংলাদেশি’ সন্দেহে হেনস্তার অভিযোগ, ওড়িশায় আক্রান্ত পরিযায়ীদের পাশে দাঁড়াতে সম্বলপুরে অধীর

ওড়িশার একাধিক এলাকায় ‘বাংলাদেশি’ সন্দেহে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আক্রান্তদের অধিকাংশই কাজের সূত্রে ওড়িশায় থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আক্রান্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে ও পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সম্বলপুর যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে সম্বলপুর ও আশপাশের…

Read More

বড়দিন উদযাপন ঘিরে অশান্তি: অসমে খ্রিস্টান স্কুলে ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ

ড়দিন উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনার ছবি উঠে এল বিজেপিশাসিত অসম থেকে। নলবাড়ি জেলায় একটি খ্রিস্টান স্কুলে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে। অভিযোগ, হামলার সময় উগ্র স্লোগানও দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পানিগাঁও এলাকার সেন্ট মেরি স্কুলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল লোক স্কুল চত্বরে ঢুকে ভাঙচুর চালায়। শুধু স্কুল নয়, কাছেই একটি দোকানেও হামলা…

Read More

ইডি বাজেয়াপ্ত করল কোটি টাকার সম্পত্তি, অঙ্কুশ-মিমি জিজ্ঞাসাবাদে

বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় একাধিক তারকার নাম জড়ানোয় শোরগোল তুঙ্গে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তরফে জানানো হয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৯.০৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই তালিকায় উঠে এসেছে অভিনেতা অঙ্কুশ হাজরা, অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ-সহ বেশ কয়েক জন পরিচিত মুখের নাম। খবর…

Read More