অস্ট্রেলিয়ায় মোদির বার্তা, ‘দুধে চিনির মতো মিশে যায় ভারতীয়রা’

Spread the love

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেলবোর্নে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আমরা ভারতীয়রা দুধে চিনির মতো। যেখানে যাই, সেখানেই ভালোবাসা ছড়িয়ে দিই। আপনাদের বাড়িতে দুধটা হয়তো অস্ট্রেলিয়ার, কিন্তু চা ভারতীয়।”

মোদির এই মন্তব্যে উঠে আসে প্রবাসী ভারতীয়দের স্থানীয় সমাজের সঙ্গে মিশে যাওয়ার প্রসঙ্গ। তাঁর কথায়, ভারতীয়রা যে দেশে বসবাস করেন, সেখানকার সংস্কৃতির সঙ্গে নিজেদের এমনভাবে একাত্ম করে নেন যে সমাজ আরও সমৃদ্ধ হয়ে ওঠে, ঠিক যেমন দুধে মিশে চিনি তার স্বাদ বাড়িয়ে দেয়।

ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক নিয়েও এদিন বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। বৈঠকের সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মন্তব্য করেন, দুই দেশের অংশীদারিত্ব এমন যেখানে এক আর এক মিলে দুই হয়। তার জবাবে মোদি জনপ্রিয় হিন্দি প্রবাদ টেনে বলেন, “এক কে বগল মে এক দো নহি হো রহা, এক কে বগল মে গ্যারা হো রহা হ্যায়।” অর্থাৎ, একে অপরের পাশে দাঁড়ালে শক্তি শুধু দ্বিগুণ হয় না, বহুগুণ বৃদ্ধি পায়।

বুধবার অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর বৃহস্পতিবারই দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে অন্যতম পরমাণু সহযোগিতা সংক্রান্ত চুক্তি। মোদি ও আলবানিজের দ্বিপাক্ষিক বৈঠকের পরই এই সমঝোতার ঘোষণা করা হয়।

এদিন প্রবাসী ভারতীয়দের সামনে ভাষণ দিতে গিয়ে অপারেশন সিঁদুরের প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ওই অভিযানে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বাহিনীর আঘাতের বিস্ফোরণের প্রতিধ্বনি গোটা বিশ্ব শুনেছিল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *