ধর্ম বদলাননি উরফি জাভেদ! ভাইরাল দাবিকে ‘মিথ্যে’ বলে উড়িয়ে স্পষ্ট জবাব অভিনেত্রীর

  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে উরফি জাভেদ (Uorfi Javed)। দাবি করা হয়, অভিনেত্রী নাকি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণ করেছেন। এমনকী নিজের নাম বদলে ‘রীতা ভরদ্বাজ’ রেখেছেন বলেও প্রচার করা হয়। তবে সেই সমস্ত জল্পনায় এবার নিজেই ইতি টানলেন উরফি। সম্প্রতি মিতা চৌধরী নামে এক ব্যক্তি, যিনি নিজেকে…

Read More

‘বয়স অপরাধ নয়, আমি পূর্ণ’! সমালোচকদের কড়া জবাব অপরাজিতা আঢ্যর

নারীর বয়স যেন সমাজের কাছে চিরকালই এক অঘোষিত বিচার্যের বিষয়। বয়স বাড়লেই পোশাক, সাজ, জীবনযাপন—সবকিছু নিয়েই শুরু হয় উপদেশ আর কটাক্ষ। সেই মানসিকতার বিরুদ্ধেই এবার সরব হলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে বয়স নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন অভিনেত্রী। উজ্জ্বল লাল শাড়ি ও মানানসই গয়নায় নিজের ছবি শেয়ার করে তিনি স্পষ্ট…

Read More

ইসকনের সহ সভাপতি পদ থেকে অপসারিত রাধারমণ দাস, এক্সে জানালেন পদ হারানোর সম্ভাব্য কারণ

কলকাতা ইসকনের সহ সভাপতি পদ থেকে অপসারিত হলেন রাধারমণ দাস। শনিবার রাতে ইসকন কর্তৃপক্ষ তাঁকে এই সিদ্ধান্তের কথা জানায়। এরপরই এক্স (সাবেক টুইটার)-এ দীর্ঘ পোস্ট করে পদচ্যুতির সম্ভাব্য কারণগুলি তুলে ধরেন তিনি। যদিও ইসকনের তরফে এখনও পর্যন্ত অপসারণের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সংবাদ প্রতিদিনকে রাধারমণ দাস বলেন, ২০২৩ সালে গোরক্ষা সংক্রান্ত ইস্যুতে বিজেপি সাংসদ…

Read More

১৫ মাসের নাতনি নিত্য ‘মোদিজি’ বলে ডাকছে! ইভারাকে নিয়ে বিস্মিত সুনীল শেট্টি

বলিউড অভিনেতা সুনীল শেট্টির (Suniel Shetty) জীবনের এখন সবচেয়ে বড় আনন্দের নাম নাতনি ইভারা। ২০২৫ সালের মার্চ মাসে আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের ঘরে জন্ম নেয় তাঁদের কন্যাসন্তান। তারপর থেকেই কাজের ফাঁকে যতটা সম্ভব সময় নাতনির সঙ্গেই কাটান অভিনেতা। তবে সম্প্রতি ইভারাকে নিয়ে এমন এক অভিজ্ঞতার কথা শোনালেন তিনি, যা নিয়ে ইতিমধ্যেই জোর…

Read More

পদ্মশ্রী সম্মানে ভূষিত আর মাধবন, আবেগঘন বার্তা স্ত্রীর

ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে এই সম্মান গ্রহণ করে নিজের দীর্ঘ অভিনয় জীবনে আরও একটি গৌরবময় অধ্যায় যোগ করলেন তিনি। সম্মান ঘোষণার পর থেকেই চলচ্চিত্র জগতের সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই মাধবনের স্ত্রী সরিতা মাধবন স্বামীর উদ্দেশে…

Read More

পদ্মশ্রী নিতে মঞ্চে অলকা ইয়াগনিক, দেখে আবেগঘন অনুরাগীরা

একসময় তাঁর কণ্ঠেই প্রেম, বিরহ, আনন্দ আর নস্ট্যালজিয়ার সুর খুঁজে পেতেন কোটি কোটি শ্রোতা। ‘অ্যায় মেরে হামসফর’, ‘চুরা কে দিল মেরা’, ‘অগর তুম সাথ হো’-র মতো অসংখ্য জনপ্রিয় গানে বলিউডকে সমৃদ্ধ করেছেন কিংবদন্তি গায়িকা অলকা ইয়াগনিক (Alka Yagnik)। কিন্তু জীবনের মঞ্চে এখন তিনি লড়ছেন এক কঠিন বাস্তবতার সঙ্গে। দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়ার পর সম্প্রতি…

Read More

গৌরীকে বিয়ে নিয়ে উন্মাদনা, অবাক আমির— ‘এত আগ্রহ কেন?’

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৫ জুলাই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। কিন্তু বিয়ের আগেই তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে যে তুমুল চর্চা শুরু হয়েছে, তা একেবারেই অস্বস্তিতে ফেলেছে অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির স্পষ্ট জানিয়েছেন, একজন অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে এত…

Read More

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ, আবেগঘন বার্তায় প্রশংসায় ভরালেন সামান্থা

নতুন তেলুগু ছবি মা ইন্টি বাঙ্গারাম-এর প্রচারে চেন্নাই সফরে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বহুদিনের সহ-অভিনেতার সঙ্গে দেখা করার সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে একটি দীর্ঘ আবেগঘন বার্তাও লিখেছেন তিনি। সামান্থার কথায়, বিজয়কে তিনি কখনও শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখেননি। মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ, ব্যক্তিত্ব…

Read More

ভাইরাল ভিডিওর মাশুল! চাকরি হারালেন যুবতী, সামাজিক চাপে বিপর্যস্ত পরিবার

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন ২১ বছরের এক যুবতী। অভিযোগ, একটি বাইক রাইড বুকিং নিয়ে বচসার সময় রেকর্ড করা ভিডিও ভাইরাল হওয়ার পর চাকরি হারাতে হয়েছে রিয়া বসুকে। বর্তমানে তিনি ও তাঁর পরিবার সামাজিক ও মানসিক চাপে দিন কাটাচ্ছেন। রিয়া বসু নিউ টাউন এলাকার একটি…

Read More

যন্ত্রণায় কাতর সোনু নিগম, তবু মঞ্চ ছাড়ছেন না! অসুস্থ শরীর নিয়েই কনসার্টে গাইবেন জনপ্রিয় গায়ক

শরীর সঙ্গ দিচ্ছে না, তবু থামতে রাজি নন সোনু নিগম। তীব্র শারীরিক সমস্যার মধ্যেও আসন্ন কনসার্ট বাতিল করার কথা ভাবছেন না বলিউডের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। বরং যন্ত্রণা নিয়েই মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা অনুরাগীদের জানিয়েছেন সোনু। সেখানে তিনি জানান, গত কয়েকদিন ধরে ‘পিঞ্চড নার্ভ’-এর…

Read More