‘বন্দে মাতরম’ বলি নির্দ্বিধায়, ধর্মীয় পরিচয় নয়—শিকড়ের স্বীকৃতি: তসলিমা
‘বন্দে মাতরম’ নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই নিজের অবস্থান স্পষ্ট করলেন লেখিকা তসলিমা নাসরিন। শনিবার সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তিনি জানালেন, ‘বন্দে মাতরম’ উচ্চারণে তিনি কোনও ধর্মীয় পরিচয় ঘোষণা করেন না। বরং তাঁর কাছে এটি ইতিহাস, শিকড় এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের স্বীকৃতি। তসলিমার কথায়, “আমি নির্দ্বিধায় বন্দে মাতরম বলি।” দেশভাগের প্রসঙ্গ টেনে…


