কাজ হারানোর আশঙ্কায় এক থেকে দেড়শো শ্রমিক। কারখানার সামনে অবস্থান বিক্ষোভ শ্রমিকদের । উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বৈকরা এলাকায় নন্দন সাহা স্টিল প্রাইভেট লিমিটেডের শ্রমিকেরা গোডাউনের গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে বুধবার সকাল থেকে। তাদের দাবি, বেশ কয়েক মাস ধরে ঠিকমতো কাজ হচ্ছে না। হঠাৎ করে অনেক শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। ফলে আর্থিক সংকটে পড়েছেন তারা। কাজ না হওয়ার বিষয় নিয়ে আজ মালিকের সঙ্গে কথা বলতে গেলে মালিক তাদের জানিয়ে দেয় তিনি কোটি কোটি টাকার দেনা হয়ে পড়েছেন। শ্রমিকদের আরো দাবি, মালিক তাদের জানিয়ে দিয়েছেন, তাদের আর কাজ নেই। পরবর্তীতে, কাজের দাবিতে গোডাউনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তারা বলছেন, সামনে পুজো, তার উপর আবার বিভিন্ন যায়গায় থেকে লোন তোলা রয়েছে। এই পরিস্থিতিতে কাজ হারালে ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। তারা চাইছেন, হয় মালিক পক্ষ তাদের কাজ দিক না হয় এক কালীন কিছু টাকা দিক যাতে অন্য কাজ খোঁজা পর্যন্ত তারা চলতে পারেন। গোডাউনের ইনচার্জ শিবদাস সাহা বলেন, কোম্পানি একটা সমস্যার মধ্যদিয়ে চলছে। আমরা সেইটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু কাজ একদম বন্ধ হয়ে গেছে এমটা নয়। এখনও কাজ আছে। আমরা চেষ্টা করছি সেটা যেন চলে। শ্রমিকরা আমাদের পরিবারের বাইরের কেউ নয় যা হবে তাদের সঙ্গে আলোচনা করেই হবে। ওদের যাতে সমস্যা না হয় সেটা দেখা হবে।
- Abhishek Banerjee
- Accident
- Agriculture
- AVBP
- Badminton
- Bangladesh
- BENGAL BUDGET
- BJP
- BOLLYWOD
- Business
- Calcutta High Court
- CENCUS 2026
- Commonwealth Games
- CONGRESS
- CPIM
- Cricket
- Crime
- Donald Trump
- Education
- ELECTION BENGAL
- Election Commission
- Entertainment
- Fashion
- FESTIVAL
- Food
- football ⚽
- General
- Govt Of India
- GOVT OF WEST BENGAL
- Health
- History
- Hollywood
- Incident
- Independence Day India
- India
- Indian Army
- Indian Cinema
- Indian rail
- Indian Sports
- indinews24
- International
- Joseph Vijay
- Kolkata
- LEGAL / ILLEAGL
- Lifestyle
- Mamata Banerjee
- Mythology
- Narendra Modi
- Natural Disaster
- Politician
- politics
- politics
- SOUTH FILM INDUSTRY
- Sports
- Sports
- supreme court
- Tadanta Crime
- Tech
- TECHNOLOGY
- Tennis
- TMC
- TOLLYWOOD
- tourism
- Travel and Tourism
- TVK
- Weather Report
- Wedding
- West Bengal
- Wild life


