স্ত্রীকে খুন করে আত্মঘাতী

Spread the love

স্ত্রীকে খুন করে আত্মঘাতী

 

পারিবারিক অশান্তির জের। নেশাগ্রস্ত স্বামী স্ত্রীকে কুপিয়ে খুন করে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ঞা থানার পছিপাড়া গ্রামে। রবিবার সকালে বড়ঞা থানার পুলিশ ঘটনার কথা জানতে পেরে মৃত গৃহবধূ তাপসী দাস ও স্বামী তাপস দাসের দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপশি ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ বিয়ের পর থেকেই নেশাগ্রস্ত অবস্থায় তাপসীর ওপর অত্যাচার চালাতো স্বামী ও তার পরিবারের লোকজন। শনিবার রাতে অশান্তি চরমে উঠলে তাকে কুপিয়ে খুন করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *