লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ!

Spread the love

লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ!

লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি লরি। সংঘর্ষে মৃত্যু হয় বাইক আরোহীর। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ভদরা মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মদন আখুলী।

স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে দুর্লভপুর থেকে বড়জোড়া যাবার রাস্তায় একটি বাইকের সাথে সিমেন্ট বোঝাই একটি বারো চাকা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর যখন হন বাইক চালক মদন অখুলি । খবর পেয়ে তড়িঘড়ি গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বাইক আরোহী কে চিকিৎসার জন্য প্রথমে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায় । সেখানেই তাঁর মৃত্যু হয় । এদিকে লরির সঙ্গে বাইকের সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে সংঘর্ষের পরেই সিমেন্ট বোঝাই লরিটিতে আগুন ধরে যায়। পরে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, দুর্ঘটনায় লরিটি সম্পন্ন বস্তীভূত হয়ে যায়। দূর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বচসা বাধে। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *