সিঙ্গুর ব্লক প্রশাসন ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয় সিঙ্গুরে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সৌভিক ঘোষাল, পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ সহ ব্লকের আধিকারিকরা।
সিঙ্গুর ব্লকের 30 টি স্কুল কে নিয়ে 4 টি স্কুলে এই উৎসাহ প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের মোট 900 জন ছাত্র ছাত্রীদের নিয়ে এই কর্মশালা হয়।
ব্লকের বিডিও সৌভিক ঘোষাল বলেন, মাধ্যমিক পরীক্ষায় কি ভাবে প্রশ্নের উত্তর দিতে হবে, কিভাবে ভালো নম্বর পাওয়া যাবে, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে বিভিন্ন সাবজেক্ট এর শিক্ষকদের নিয়ে এই কর্মশালার মাধ্যমে উপকৃত হবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।


