ড্রেন পরিষ্কার করতে গিয়ে উঠে এল আগ্নেয়াস্ত্র

Spread the love

 

 

শহরের প্রাণকেন্দ্রে ড্রেন পরিস্কার করতে গিয়ে উঠে এল আগ্নেয়াস্ত্র। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য এলাকায়। ঘটনা মালদহের গাজোল থানার বিদ্রোহী মোড় এলাকায়। জানাগিয়েছে, সকালে শ্রমিকদের দিয়ে নর্দমা পরিষ্কার করার সময় কোদালের আঘাতে হাতে তৈরি দেশী রিভলবারের মতো একটি সরঞ্জাম উদ্ধার হয়। ঘটনায় খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর ওই জিনিস উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় বাড়ছে দুষ্কৃতীদের আনাগোনা। কিন্তু, পুলিশ সেভাবে সক্রিয় নয়। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া

আগ্নেয়াস্ত্র নাকি এয়ারগান তা খতিয়ে দেখা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *