বীরভূমের রামপুরহাটের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকার একটি পরিতক্ত পাথর খাদানের অফিস থেকে থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে গতকাল বিকেলে রামপুরহাট থানার মাসরা পঞ্চায়েতের ভুইয়া পাড়া পাথর খাদানের একটি পরিত্যক্ত অফিস থেকে এই বিস্ফোরক গুলো উদ্ধার হয়। ৭৯০পিস জিলেটিন, ১৭০০পিস ডিটেনেটর,২৭০০ কেজি অ্যামোনিয়া ও ১৬কয়েল বৈদ্যুতিক তার উদ্ধার হয়। পাথর খাদান থাকায় পাথর ফাটানোর কাজে ব্যবহার হয় এই বিস্ফোরকগুলো। অবৈধ ভাবে মজুদ করা এত বিস্ফোর এলো কোথা থেকে তার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।


