চলন্ত ট্রেন থেকে ঝাঁপ!

Spread the love

 

 

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র। সাত সকালে মেদিনীপুর কাঁসাই হল্টের নিচ থেকে উদ্ধার হয় ছাত্রের দেহ।

জানা গিয়েছে, মৃতের নাম সোহম পাত্র। বাড়ি বাঁকুড়া থানার ১৫ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে হাওড়া আদ্রা রানী শিরোমণি প্যাসেঞ্জারে মায়ের সাথে বাড়ি ফিরছিল ওই পড়ুয়া। কাঁসাই হল্ট মেদিনীপুর স্টেশন এর মাঝে কাঁসাই ব্রিজ থেকে কংসাবতী নদীতে ঝাঁপ দেয় ওই পড়ুয়া। রাতে রেল পুলিশের তরফে নদীতে খোঁজাখুঁজি করলেও দেহ মেলেনি ওই পড়ুয়ার। বুধবার সকালে নদীতে ভাসতে দেখা যায় দেহ। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পরিবারের তরফে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে মানসিক অবসাদের জেরে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *