ফারাক্কায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু!

Spread the love

 

মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহাদেবনগর এলাকায় আজ রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তায় বিদ্যুতের পোলে হেলান দিয়ে রাখা ছিল একটি সাইকেল। সেই সাইকেলটি হাত দিতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১৩ বছরের নাবালক আব্দুল হাসানের।

বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার কআররে অনুপনগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা মহাদেবনগর এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিদ্যুতের খুঁটি ও তারের রক্ষণাবেক্ষণে গাফিলতি চলছে। এই অবহেলার ফলেই ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা। এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *