মদের বিরুদ্ধে পথে নামলো মহিলারা। প্রতিবাদে শুক্রবার বাঘমুণ্ডি-ঝালদা রাজ্য সড়ক অবরোধ করে মহিলারা। গ্রামে মদ বিক্রির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় মহিলারা। বাঘমুণ্ডি থানার কুশলডি মোড়ের রাস্তা অবরোধ করে মদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঘমুণ্ডি থানার পুলিশ। পুলিশ ও অবরোধকারীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। গ্রামের মদ বিক্রির ঠেক গুলিতে হানা দেয় পুলিশ।


