হাসিনা ও আসাদুজ্জামানকে ফেরত চাই, ফের দিল্লিকে তাগিদ বাংলাদেশের

Spread the love

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার আবারও ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানাল—দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি মেনে দ্রুত দেশে ফেরানো হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একই সঙ্গে তাঁদের দাবি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফেরত পাঠানো প্রয়োজন, কারণ দু’জনের বিরুদ্ধেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা চলেছে।

সরকারি সূত্রের দাবি, চলমান তদন্তে দু’জনকেই ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযুক্ত’ হিসেবে ধরা হচ্ছে। তাই তদন্ত এগিয়ে নিতে তাঁদের উপস্থিতি জরুরি। সেই কারণেই ফের দিল্লিকে চিঠি পাঠিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছে ইউনুস সরকার।

ভারত এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি। তবে দুই দেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে দিল্লি—এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। দুই দেশের সম্পর্কের ওপর এই চাপ কতটা প্রভাব ফেলবে, সে দিকেও নজর রাখা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *