সংবিধান দিবসে মমতার বার্তা

Spread the love

সংবিধান দিবসে দেশের সংবিধান রক্ষার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতের সংবিধানই আমাদের একসূত্রে বাঁধে। সংস্কৃতি, ভাষা, পরিচয়ের বৈচিত্র্যের মধ্যেও এই সংবিধানই দেশকে একত্র রাখে।

মমতা ড. বি. আর. আম্বেদকর এবং সংবিধান রচনাকারী সকল সদস্যকে শ্রদ্ধা জানান। বিশেষ করে বাংলার প্রতিনিধিদের অবদানও তিনি তুলে ধরেন।

তাঁর মন্তব্য, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সাংবিধানিক ফেডারেল কাঠামো আজ ঝুঁকির মুখে। এই পরিস্থিতিতে আরও সতর্ক হয়ে সংবিধানের মূল্যবোধ রক্ষা করতে হবে।

তিনি বলেন, এই পবিত্র দিনে আমাদের প্রতিশ্রুতি হওয়া উচিত সংবিধানের মূল ভাবনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে আগলে রাখা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *