ধোনির ‘৭’ ছেড়ে ‘৮’? রহস্যে ঘেরা ক্যাপ্টেন কুলের নতুন জার্সি ইঙ্গিত

Spread the love

৭ই জুলাই ১৯৮১। মহেন্দ্র সিং ধোনির জন্মের তারিখ। সাত। মহেন্দ্র সিং ধোনির জার্সি নাম্বার। লাকি সেভেন। এবার কি সেই সাত নম্বর জার্সি ত্যাগ করছেন ধোনি? ধোনিতে কি এবার দেখা যাবে অন্য জার্সিতে?

এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ধোনি। তার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি নীল রঙের জার্সিতে লেখা ধোনি এইট (DHONI 8)।

এই পোষ্টের সঙ্গে ধোনির অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, “Some numbers stay with you. 7 has always been one of them. But today, I’m switching to 8. You’ll know why soon.” অর্থাৎ কিছু নম্বর সঙ্গে থেকে যায়। তেমনি একটি নম্বর হলো সেভেন। কিন্তু আজ আমি আটে। আপনারা শীঘ্রই জানতে পারবেন।”

একাধিক জল্পনার জন্ম দিয়ে গেছে। অনেকের মতে, এইভাবে নতুন পদ্ধতিতে নিজের জার্সি নম্বরকে কাজে লাগিয়ে কোন বিজ্ঞাপন করছেন ক্যাপ্টেন কুল। যদিও এই জার্সি নম্বর আটের রহস্যটা এখনও জানা যায়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *