টেক জায়েন্টদের বিরুদ্ধে ইরানের যুদ্ধঘোষণা! পশ্চিম এশিয়ায় বড় হামলার হুমকি

Spread the love

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। এবার সরাসরি মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করে হুঁশিয়ারি দিল ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের দাবি, আমেরিকার আঘাতের জবাব দিতেই ১ এপ্রিল থেকে শুরু হবে বড়সড় পাল্টা অভিযান।

আইআরজিসি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৮টি বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থার একটি ‘হিট লিস্ট’ তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, আইবিএম, টেসলা এবং বোয়িংয়ের মতো সংস্থা। মূল লক্ষ্য— পশ্চিম এশিয়ায় এই সংস্থাগুলির কার্যক্রম পুরোপুরি অচল করে দেওয়া।

ইরানের দাবি অনুযায়ী, ১ এপ্রিল ইরানের সময় রাত ৮টা থেকে শুরু হতে পারে একের পর এক হামলা। ইরানের উপর হওয়া প্রতিটি আঘাতের বদলা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হবে।

সমর বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে মার্কিন চাপের মুখে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল ইরান। হরমুজ প্রণালীর একটি অংশ খুলে দেওয়া এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে সেনা মোতায়েন— এই পরিস্থিতিতে পালটা চাপ তৈরি করতেই এই কৌশল নিয়েছে তেহরান।

এর জেরে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন নজর ১ এপ্রিলের দিকে— পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *