প্রথম দফার ভোটগ্রহণ শেষ হতেই বাংলার নির্বাচনী ফল নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গেল বিজেপি শিবিরে। শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১১০টির বেশি আসনে জয়ের সম্ভাবনা দেখছে বিজেপি।
শাহ জানান, ভোটের পরিস্থিতি ও দলের অভ্যন্তরীণ সমীক্ষা বিশ্লেষণ করেই এই হিসাব করা হয়েছে। তাঁর মতে, রাজ্যে প্রবল প্রতিষ্ঠানবিরোধী মনোভাব তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন।
বিশেষ করে মহিলাদের বড় সংখ্যায় ভোট দিতে দেখা গিয়েছে বলেও দাবি করেন তিনি। দীর্ঘদিন পর মহিলারা নির্ভয়ে ভোট দিতে পেরেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে মত প্রকাশ করেছেন বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব।
প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানান অমিত শাহ। তিনি বলেন, উচ্চ ভোটদানের হার থেকেই বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন।
অন্যদিকে তৃণমূলের তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, তাদের দল ১৩০টির বেশি আসনে জিতবে। ফলে ভোটের ফল ঘোষণার আগেই দুই প্রধান রাজনৈতিক শিবিরই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।
এদিন শাহ আরও স্পষ্ট করে জানান, বাংলায় বিজেপি সরকার গঠন করলে মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনও বাঙালি নেতা। ভিনরাজ্য থেকে কাউকে এনে মুখ্যমন্ত্রী করার প্রশ্নই নেই।
আগামী ২৯ তারিখ রাজ্যের বাকি ১৪২টি আসনে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ হবে। প্রথম দফার অভিজ্ঞ


