ফলতায় পুনর্নির্বাচন, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Spread the love

দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। ব্যতিক্রমী এই সিদ্ধান্ত অনুযায়ী, ওই কেন্দ্রের সবকটি ২৮৫টি বুথেই আবার ভোটগ্রহণ হবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ২১ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। তার তিন দিন পর, অর্থাৎ ২৪ মে হবে ভোটগণনা।

নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অভিযোগের জেরে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পুরো কেন্দ্র জুড়ে পুনর্ভোটের সিদ্ধান্ত যে বিরল, তা রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *