Cannes-এ ঐশ্বর্যার নীল ম্যাজিক, তাকিয়ে বিশ্ব

Spread the love

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ফের নজর কাড়লেন ঐশ্বর্যা রাই বচ্চন। নীল-বেগুনি রঙের ভাস্কর্যধর্মী গাউনে ধরা দিলেন অভিনেত্রী। পোশাকটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল।

মেটালিক টেক্সচার, শার্প স্ট্রাকচার এবং সূক্ষ্ম কারুকাজে তৈরি এই গাউন মুহূর্তে কাড়ে সবার নজর। সঙ্গে ছিল স্টেটমেন্ট জুয়েলারি ও গ্ল্যামারাস মেকআপ। রেড কার্পেটে আত্মবিশ্বাসী উপস্থিতিতে আবারও প্রশংসা কুড়িয়েছেন ঐশ্বর্যা।

সমাজমাধ্যমেও ইতিমধ্যেই ভাইরাল তাঁর এই লুক। অনেকের মতে, সাম্প্রতিক সময়ে কানে এটাই ঐশ্বর্যার অন্যতম সেরা উপস্থিতি। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফ্যাশনের অন্যতম বড় মুখ তিনি। এবারও তার ব্যতিক্রম হল না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *