জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজে বড় অগ্রগতি। ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে গেল টা
মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই সাফল্য জোকা-এসপ্ল্যানেড করিডরের নির্মাণে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। নতুন প্রজন্মের এই টিবিএমগুলি শহরের ঘনবসতিপূর্ণ ও ঐতিহ্যবাহী এলাকার নীচে নিরাপদে সুড়ঙ্গ খননের জন্য বিশেষভাবে তৈরি। প্রায় ৯৫ মিটার দীর্ঘ এবং ৬০০ টনেরও বেশি ওজনের প্রতিটি যন্ত্র প্রতি মিনিটে গড়ে ৮০ মিলিমিটার পর্যন্ত খনন করতে পারে। উন্নত সুরক্ষা প্রযুক্তি থাকায় মাটির চাপ ও ভূতাত্ত্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম এই মেশিনগুলি।
নেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’। এই ব্রেকথ্রুর পর শুক্রবার সকাল থেকেই স্টেশনের ভিতরে টিবিএম গ্রহণ এবং পরবর্তী পর্যায়ের নির্মাণকাজ শুরু হবে।
বর্তমানে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিলোমিটার দীর্ঘ টুইন টানেল তৈরির কাজ করছে দুটি টিবিএম—‘দুর্গা’ এবং ‘দিব্যা’। এর মধ্যে ‘দুর্গা’ পার্ক স্ট্রিটমুখী সুড়ঙ্গ খনন করছে, আর ‘দিব্যা’ জোকার দিকের টানেলে কাজ চালাচ্ছে।


